ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কফি কি সত্যিই মাইগ্রেন কমায়, সাম্প্রতিক গবেষণায় নতুন আলোচনা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

কফি পান করলে অনেকের মাথা ব্যথা কমে, আবার কারও ক্ষেত্রে এটি মাইগ্রেনের ট্রিগার হিসেবেও কাজ করে এমন দ্বিমুখী ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি।

চীনের নানচাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এবং ‘ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ও তুলনামূলক বেশি পরিমাণে কফি সেবন মাইগ্রেন অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে। বিশেষ করে যাদের “অরা” সহ মাইগ্রেন রয়েছে, তাদের ক্ষেত্রে কফির ক্যাফেইন উপকারী ভূমিকা রাখতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

মাইগ্রেনের আগে কিছু রোগীর ক্ষেত্রে দৃষ্টিবিভ্রম, হাত-পা ঝিনঝিন, আলো-শব্দ-গন্ধে অতিরিক্ত সংবেদনশীলতা এসব লক্ষণ দেখা যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানে “অরা” বলা হয়।

গবেষকরা প্রায় এক দশক ধরে প্রায় ৪০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, কফি কিছু স্নায়বিক রোগে সীমিত প্রভাব ফেললেও মাইগ্রেন নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে কার্যকর হতে পারে। তাদের মতে, দিনে প্রায় ২০০ গ্রাম কফি গ্রহণ করলে মাইগ্রেন অ্যাটাকের ঝুঁকি কমতে পারে।

তবে বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে, এই গবেষণাটি মূলত ইউরোপীয় জনগোষ্ঠীর ওপর করা হয়েছে, তাই এটি সব জনসংখ্যার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য কি না তা নিশ্চিত নয়। পাশাপাশি অতিরিক্ত কফি সেবনে গ্যাস্ট্রিক, বমিভাবসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, কফির ক্যাফেইন কিছু ক্ষেত্রে রক্তনালির প্রসারণ কমিয়ে ব্যথা প্রশমনে সাহায্য করে, এ কারণেই কিছু মাইগ্রেন ওষুধে ক্যাফেইন ব্যবহার করা হয়। তবে চায়ের তুলনায় কফিতে ক্যাফেইনের পরিমাণ বেশি হলেও, সাধারণভাবে প্রচলিত পরিমাণ কফি অনেকের ক্ষেত্রে এই উপকার পাওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে।

বিশেষজ্ঞরা তাই বলছেন, মাইগ্রেন নিয়ন্ত্রণে কফি একমাত্র সমাধান নয়। বরং ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
আজ আন্তর্জাতিক কফি দিবস: দেশের পাহাড়ে কফির নতুন গল্প 
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
বাবা আসবে ভেবেছিল ৩ মেয়ে, ফিরলেন কফিনে