ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বাবা আসবে ভেবেছিল ৩ মেয়ে, ফিরলেন কফিনে

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত শ্যামলের কফিন বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা : ছবি আরটিভি

আট বছর পর বাবার বাড়ি ফেরার অপেক্ষায় ছিল তিন মেয়ে। স্বপ্ন ছিল, প্রবাস থেকে ফিরে বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন, গল্প করবেন, পরিবারের সঙ্গে খাবার খাবেন। সেই অপেক্ষার অবসান হয়েছে ঠিকই, তবে বাবা ফিরেছেন কফিনবন্দী হয়ে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে সৌদি আরব থেকে শ্যামল উদ্দিন মাঝির (৪৬) মরদেহবাহী কফিন পৌঁছায় রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাড়িতে।
কফিন বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও তিন মেয়ে।

কফিন খুলে স্বামীর নিথর মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন শ্যামলের স্ত্রী। বাবাকে শেষবারের মতো দেখতে কফিনের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকে তিন কন্যা। তাদের কান্নায় উপস্থিত স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মানুষের চোখেও পানি আসে।

আরও পড়ুন

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান শ্যামল উদ্দিন মাঝি। রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শ্যামল। পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথোপকথনেও দেশে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। তাই স্ত্রী ও মেয়েরা অপেক্ষায় ছিলেন প্রিয় মানুষটির ফেরার।

কিন্তু সেই অপেক্ষার শেষ হয় মর্মান্তিক খবরে।

গত ৯ আগস্ট রাতে রিয়াদের মানফুয়া এলাকায় শ্যামলের কর্মস্থল সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাদের মধ্যে ছিলেন শ্যামল উদ্দিন মাঝিও।

স্বজনদের ভাষ্য, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্যই দীর্ঘদিন বিদেশে ছিলেন শ্যামল। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং স্ত্রীকে ভালো রাখাই ছিল তার প্রধান লক্ষ্য। দেশে ফিরে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটানোর স্বপ্নও দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

আরও পড়ুন

শুক্রবার রাতেই মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীরা শেষবারের মতো শ্যামলকে দেখতে ছুটে আসেন। পুরোনো স্মৃতি মনে করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবার বেলা ১১টায় শ্যামল উদ্দিন মাঝির জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

বাবার জীবিত ফেরার অপেক্ষায় থাকা তিন মেয়ের সেই অপেক্ষা শেষ হয়েছে। তবে বাবাকে ফিরে পেয়েছে তারা—কফিনের নিথর কাঠামোর ভেতর।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র ১৭ দিনের গভীর সেই সম্পর্কের সূত্র ধরে রাজুর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে দুই দিন অবস্থানের পর কুমিল্লায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সে।
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। জানা গেছে, রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট।  বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
আরও পড়ুন
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির
সৌদিতে মাদকসহ গ্রেপ্তার ৫ বাংলাদেশি
সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা