ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিভেজা দিনে গরম গরম মুচমুচে পেঁয়াজুর সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

বৃষ্টিভেজা দিনে জানালার পাশে বসে গরম গরম পেঁয়াজু খাওয়ার আলাদা এক মজা আছে। বাইরে টিপটিপ বৃষ্টি, ভেতরে ভাজা পেঁয়াজুর গন্ধ—এই মেলবন্ধনেই তৈরি হয় ঘরোয়া আরাম আর স্বাদের উষ্ণতা। একটু কৌশল মেনে বানাতে পারলেই এটি সহজেই হয়ে ওঠে হোটেল স্টাইলের মুচমুচে ও সুস্বাদু পেঁয়াজু।

উপকরণ

  • মসুর ডাল (ভিজিয়ে আধা বাটা) ১ কাপ
  • পেঁয়াজ কুচি ১ কাপ (লম্বা ও পাতলা করে কাটা)
  • কাঁচা মরিচ ২ থেকে ৩টি (কুচি করা)
  • ধনে পাতা কুচি ১/৪ কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • চালের গুঁড়া বা বেসন ১ থেকে ২ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল ভাজার জন্য
  • ইচ্ছা হলে সামান্য টমেটো কুচি
আরও পড়ুন

প্রণালি

প্রথমে মসুর ডাল ভালোভাবে ধুয়ে ২ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে আধা ভাঙা অবস্থায় বেটে নিতে হবে, যাতে কিছুটা দানাদার ভাব থাকে। এই দানাদার টেক্সচারই পেঁয়াজুকে মুচমুচে করে তোলে।

এরপর বাটা ডালের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনে পাতা, আদা বাটা, রসুন বাটা এবং ইচ্ছা হলে টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ একসাথে সুন্দরভাবে মেখে নিতে হবে।

ভাজার ঠিক আগে মিশ্রণে অল্প পরিমাণ চালের গুঁড়া বা বেসন এবং স্বাদমতো লবণ মিশিয়ে নিতে হবে। বেশি দিলে পেঁয়াজু নরম হয়ে যেতে পারে। তাই পরিমাণে সতর্ক থাকা জরুরি।

এরপর কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে ছোট ছোট করে মিশ্রণ ছেড়ে দিতে হবে। মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে সোনালি রঙ হলে নামিয়ে ফেলতে হবে। মাঝে মধ্যে উল্টে-পাল্টে দিলে পেঁয়াজু সমানভাবে মুচমুচে হবে।

ঠান্ডা হলেও কয়েক ঘণ্টা পর্যন্ত এই পেঁয়াজু থাকবে মুচমুচে ও সুস্বাদু। যা এনে দেবে আলাদা এক আকর্ষণ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
সুস্বাদু ডিম চপ ঘরে তৈরির রেসিপি জেনে নিন
যেভাবে মজাদার চিকেন চপ, ঘরেই বানাবেন সহজ রেসিপিতে
পেশওয়ারি বিফ রান্নার রেসিপি জেনে নিন
চিকেন এগ ব্রেড বল তৈরি করবেন যেভাবে