ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

উঠতে বসতে শাশুড়ির অপমান সামলাতে জানুন ৩ কৌশল 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:০৬ এএম
ছবি: এআই দিয়ে তৈরি

শাশুড়ি-বৌমার সম্পর্ক অনেক সময় মধুর আবার অনেক সময় জটিল হয়ে ওঠে। নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে অনেক বৌমাকেই নানা ধরনের মানসিক চাপে পড়তে হয়। কোথাও কোথাও অভিযোগ ওঠে, শাশুড়ির আচরণে তৈরি হচ্ছে মানসিক অশান্তি।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সম্পর্ক সামলাতে বুদ্ধিমত্তা ও ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। তর্ক বা পাল্টা জবাব নয়, বরং কিছু কৌশল মানলে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব।

প্রথম কৌশল: সীমানা তৈরি করা

শাশুড়ির সঙ্গে অকারণে তর্কে না জড়ানোই ভালো। ছোট ছোট বিষয়ে উত্তর দিতে গিয়ে অনেক সময় অশান্তি বাড়ে। তাই প্রয়োজনীয় ক্ষেত্রে শান্ত থেকে নিজের ব্যক্তিগত সীমানা পরিষ্কার রাখা জরুরি। যাতে অযাচিত হস্তক্ষেপ না বাড়ে।

আরও পড়ুন

দ্বিতীয় কৌশল: সম্পর্ককে অতিরিক্ত ঘনিষ্ঠ না করে সুস্থভাবে বজায় রাখা

শুরুতেই ভুল ধারণা তৈরি না করে সম্মানজনক সম্পর্ক রাখা ভালো। তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে একটু দূরত্ব রাখা মানসিক শান্তির জন্য সহায়ক হতে পারে।

তৃতীয় কৌশল: নিজেকে সময় দেওয়া

সবকিছু বদলানোর চেষ্টা না করে নিজের মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। নেতিবাচক পরিস্থিতি থেকে দূরে থেকে নিজের উন্নতি ও শান্তির দিকে মনোযোগ দিলে চাপ অনেকটাই কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, শাশুড়িকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কার্যকর উপায়। এতে সম্পর্কও স্থিতিশীল থাকে, আর মানসিক শান্তিও বজায় থাকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’
পতাকার লাল বৃত্তের অদৃশ্য সেতুবন্ধন: বাংলাদেশ-জাপানের অনন্য সম্পর্ক 
স্ত্রী থাকার পরেও কি শ্যালিকাকে বিয়ে করা যাবে?
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ