ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শসা সঠিক নিয়মে না খেলে হারাবেন অর্ধেক পুষ্টি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: সংগৃহীত

গরমে শরীর ঠান্ডা রাখতে শসার জুড়ি নেই। ভাত, রুটি বা মুড়ির সঙ্গে শসা থাকেই থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে শসা খেলে এর পুরো উপকার পাওয়া যায় না।

গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি হলো শসা। এতে প্রায় ৯৫ শতাংশ জল থাকে। যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত গরমে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমশক্তি ভালো রাখে।

শসা কেন এত উপকারী

  • শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে
  • হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায়
  • কম ক্যালোরির কারণে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
  • অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায়

সবচেয়ে বড় ভুল কী?

পুষ্টিবিদদের মতে, অনেকেই শসার খোসা ছাড়িয়ে খান, আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল। খোসা ফেলে দিলে অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

শসার খোসায় কী আছে

  • ফাইবার
  • ভিটামিন কে
  • সিলিকা
  • অ্যান্টিঅক্সিডেন্ট

এই উপাদানগুলো হজম ঠিক রাখতে এবং শরীরের ভেতরের প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

সঠিকভাবে শসা খাওয়ার উপায়

  • ভালোভাবে ধুয়ে শসা খেতে হবে
  • সম্ভব হলে খোসা না ছাড়িয়ে খেতে হবে
  • বাজারের মোমযুক্ত শসা নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে
  • সামান্য নুন দিয়ে খেলে শরীরে জল ও খনিজের ভারসাম্য বজায় থাকে

বিশেষজ্ঞদের পরামর্শ, শসা শুধু খেলে নয়, সঠিকভাবে খেলে তবেই এর পুরো উপকার পাওয়া সম্ভব। গরমে সুস্থ থাকতে তাই শসা খাওয়ার অভ্যাসে ছোট পরিবর্তন আনলেই বড় উপকার মিলতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
শসার বস্তা খুলতেই বের হলো ৬০ হাজার পিস ইয়াবা
নিয়ম করে লেবু পানি খেলেই কি কমবে কিডনিতে পাথর? 
রমজানের প্রথম দিনেই শসা-বেগুনে আগুন, ফলের টাকায় টান
পেটের মেদ কমাতে শসা কি সত্যিই কার্যকর? যা বলছেন পুষ্টিবিদরা