ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুস্থ থাকতে শরীরের অঙ্গভেদে খাবারের তালিকায় যা রাখবেন  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত

শুধু পেট ভরালেই হবে না, সুস্থ থাকতে দরকার সঠিক খাবারও। পুষ্টিবিদরা বলছেন, শরীরের প্রতিটি অঙ্গ ভালো রাখতে আলাদা খাবারের প্রয়োজন হয়। প্রতিদিনের খাবারের অভ্যাসই ঠিক করে দেয় ফুসফুস কতটা ভালো থাকবে, লিভার কতটা পরিষ্কার থাকবে কিংবা চোখ কতটা সুস্থ থাকবে।

ফুসফুস ভালো রাখে যেসব খাবার

দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় ফুসফুসের। তাই খাবারে রাখতে হবে আদা ও হলুদ।

  • আদা শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে
  • হলুদ ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়
  • লেবুজাতীয় ফলে থাকা ভিটামিন শরীরকে দূষণের ক্ষতি থেকে রক্ষা করে

লিভার সুস্থ রাখতে যা খাবেন

লিভার শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে। তাই এই অঙ্গ ভালো রাখতে দরকার বিশেষ খাবার।

  • ব্রকলি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে
  • জলপাইয়ের তেল অতিরিক্ত চর্বি জমতে দেয় না
  • সবুজ চা লিভারের কাজ সচল রাখে
আরও পড়ুন

পেটের যত্নে দরকার দই

হজম ভালো না থাকলে শরীরও দুর্বল হয়ে পড়ে।

  • দই পেটের উপকারী জীবাণু বাড়ায়
  • চিয়া বীজ হজমশক্তি বাড়াতে সাহায্য করে
  • পেটফাঁপা ও অম্বলের সমস্যাও কমাতে পারে

চোখের সুরক্ষায় গাজর

দিনভর মোবাইল ও কম্পিউটার ব্যবহারে চোখে চাপ পড়ে।

  • গাজর চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে
  • মিষ্টি আলুও চোখের জন্য উপকারী
  • আমলকি চোখকে সুরক্ষা দেয় এবং ক্লান্তি কমায়

বিশেষজ্ঞদের পরামর্শ

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, হঠাৎ করে শরীর সুস্থ হয় না। প্রতিদিনের ছোট ছোট খাবারের অভ্যাসই ভবিষ্যতে শরীরকে ভালো রাখে। তাই শুধু অসুস্থ হলে নয়, সুস্থ থাকতেও এখন থেকেই খাবারের দিকে নজর দেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি