ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাতে আদা চা খেলে কী হয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

দিনভর কাজের ক্লান্তি শেষে এক কাপ গরম চা অনেকেরই প্রিয় অভ্যাস। সেই চায়ে যদি থাকে আদার ঝাঁঝালো স্বাদ, তাহলে স্বস্তিও মেলে দ্বিগুণ। কিন্তু রাতে আদা চা খাওয়া কি সত্যিই উপকারী, নাকি এতে শরীরের ক্ষতি হতে পারে—এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

আদা প্রাচীনকাল থেকেই ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হজমে সাহায্য করে এবং ঠান্ডা-কাশি, গলা ব্যথা ও বমিভাব কমাতে কার্যকর।

রাতে আদা চা খেলে উপকার

রাতে আদা চা খেলে হজমে সহায়তা মেলে। ভারী খাবারের পর পেট ফাঁপা, গ্যাস বা অম্বল কমাতে এটি সাহায্য করতে পারে।
এছাড়া ঠান্ডা-কাশি থাকলে গলা পরিষ্কার রাখে এবং শরীরকে উষ্ণ রাখতে সহায়তা করে। অনেকের ক্ষেত্রে এর গরম প্রভাব মানসিক চাপ কমিয়ে ঘুমের আগে মনকে শান্ত করতেও সাহায্য করে।

তবে সতর্কতা জরুরি

সবাইয়ের জন্য রাতে আদা চা উপকারী নয়। যাদের অ্যাসিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি বুকজ্বালা বাড়াতে পারে। আদা রক্ত তরল করার প্রভাব রাখে, তাই যারা নিয়মিত ওষুধ খান তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া ঠিক নয়। কিছু মানুষের ঘুমেও প্রভাব ফেলতে পারে আদা চা।

আরও পড়ুন

কীভাবে খাবেন

ঘুমানোর ঠিক আগে না খেয়ে অন্তত এক থেকে দুই ঘণ্টা আগে আদা চা খাওয়া ভালো। দিনে এক থেকে দুই কাপই যথেষ্ট। অতিরিক্ত আদা ব্যবহারও এড়িয়ে চলা উচিত।

কারা এড়িয়ে চলবেন

গুরুতর অ্যাসিডিটি বা আলসারের রোগী, গর্ভবতী নারী এবং নিয়মিত নির্দিষ্ট ওষুধ সেবনকারীদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, রাতে আদা চা অনেকের জন্য উপকারী হলেও সবার শরীর একরকম নয়। তাই নিজের শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে পরিমিতভাবে গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
যে কারণে পান করা উচিত আদা চা
আদা চা পান করলে যে উপকার পাওয়া যায়