ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি?

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:০১ পিএম
ছবি : সংগৃহীত

বিবাহিত পুরুষের প্রতিই নারীরা কেন বেশি আকৃষ্ট হন, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক গবেষণায়। তাদের মতে, প্রায় ৯০ শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা বিবাহিত।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘জার্নাল অব হিউম্যান নেচার’-এ প্রকাশিত একটি তত্ত্বভিত্তিক আলোচনায় বলা হয়েছে, অনেক নারী এমন পুরুষদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন, যারা আগে থেকেই সম্পর্কে আছেন বা বিবাহিত। গবেষণার ভাষায় এই প্রবণতাকে বলা হয় ‘মেইট চয়েস কপিং’ বা ‘সঙ্গী নির্ণয়ের অনুকরণ’।

গবেষকরা এটাও স্পষ্ট করেছেন, এটি কোনো চূড়ান্ত সত্য নয় এবং সব নারী বা সব সম্পর্কের ক্ষেত্রে একভাবে প্রযোজ্যও নয়। মানুষের সম্পর্কের বাস্তবতা অনেক বেশি জটিল। তবু কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ এই আকর্ষণের পেছনে কাজ করতে পারে বলে মনে করেন গবেষকেরা।

আগেই নিজের যোগ্য হিসেবে দেখা হয়

মনোবিজ্ঞানের ভাষায়, মানুষ অনেক সময় অন্যের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত নেয়ার সূত্র হিসেবে ব্যবহার করে। সম্পর্কের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। যখন একজন নারী দেখেন, অন্য একজন নারী কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তখন অবচেতনভাবে সেই পুরুষকে যোগ্য, বিশ্বাসযোগ্য বা নিরাপদ মনে হতে পারে। মনে হয় মানুষটি ইতোমধ্যেই কারও পরীক্ষায় উত্তীর্ণ।

আরও পড়ুন

স্থিরতার ধারণা তৈরি হয়

বিয়ে মানেই একজন মানুষ অন্তত একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছেন। তাই অনেক নারীর কাছে বিবাহিত পুরুষদের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ মনে হতে পারে।

গবেষকদের মতে, সম্পর্ক টিকিয়ে রাখার সক্ষমতা, দায়িত্ব নেয়ার মানসিকতা এবং স্থিরতা অনেক সময় নারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে যারা মানসিক নিরাপত্তাকে বেশি মূল্য দেন তাদের কাছে এই দিকগুলো আকর্ষণের কারণ হতে পারে।

পরিণত মানসিকতা গুরুত্ব পায়

অনেকের ধারণা, বিবাহিত পুরুষরা সম্পর্কের ওঠানামা, মানসিক চাপ কিংবা পারিবারিক বাস্তবতা সম্পর্কে তুলনামূলক বেশি অভিজ্ঞ হন। ফলে তাদের আচরণে এক ধরনের স্থিরতা বা পরিণত ভাব দেখা যায়, যা কিছু নারীর কাছে আকর্ষণীয় মনে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বয়সের সঙ্গে নয় বরং অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কের পরিণতিবোধ তৈরি হয়। আর সেই অভিজ্ঞতাই অনেক সময় কাউকে আলাদা করে তোলে।

ইতিবাচক প্রতিশ্রুতি প্রাধান্য

সম্পর্কে প্রতিশ্রুতি দেয়ার ক্ষমতা অনেক নারীর কাছেই গুরুত্বপূর্ণ। বিবাহিত একজন পুরুষ অন্তত একবার সেই প্রতিশ্রুতিতে গিয়েছেন, এই বিষয়টিই কিছু মানুষের কাছে ইতিবাচক সংকেত হিসেবে কাজ করতে পারে।

অন্যদিকে, কিছু গবেষণায় দেখা গেছে, কম বয়সী নারীরা অনেক সময় সম্পর্ক বেছে নেয়ার ক্ষেত্রে সামাজিক সংকেতের ওপর বেশি নির্ভর করেন। ফলে ইতিমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ পুরুষদের তারা তুলনামূলক বেশি স্থিতিশীল মনে করতে পারেন।

আরও পড়ুন

নিষিদ্ধতাও ভাবায়

মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের মনে নিষিদ্ধ বিষয় নিয়ে কৌতুহল কাজ করাটা অস্বাভাবিক নয়। কোনো কিছু কঠিন, দূরের বা ঝুঁকিপূর্ণ মনে হলে সেটির প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে। তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আকর্ষণ অনুভব করা আর বাস্তবে সম্পর্কে জড়ানো এক জিনিস নয়।

বিবাহিত পুরুষদের পরকীয়ায় জড়ানো বড় এক ঝুঁকি। যখন কোনো পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন, তার মানে হলো দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এই নিষিদ্ধ আকর্ষণের কারণে অনেক নারীই আকৃষ্ট হয় বিবাহিত পুরুষদের প্রতি।

অন্যদিকে, বাস্তব জীবনে অধিকাংশ মানুষই সম্পর্কের ক্ষেত্রে স্থিতি, নিরাপত্তা এবং মানসিক স্বস্তিকে গুরুত্ব দেন। তাই গবেষণাগুলোতে আকর্ষণের কথা বলা হলেও, দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে অবিবাহিত ও সহজ সম্পর্ককেই অনেক নারী বেশি গ্রহণযোগ্য মনে করেন।

গবেষণাই চূড়ান্ত ফল নয়

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গবেষণাকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। কারণ মানুষের সম্পর্ক শুধু জীববিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। সংস্কৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা, নৈতিকতা, একাকীত্ব, আত্মবিশ্বাস, সামাজিক পরিবেশ সবকিছুই এখানে প্রভাব ফেলে।

তাই বিবাহিত পুরুষ মানেই বেশি আকর্ষণীয়—এমন ধারণা যেমন ভুল, তেমনি এই প্রবণতাকে পুরোপুরি অস্বীকার করাও সহজ নয়। মানুষের মন অনেক সময় যুক্তির চেয়ে অনুভূতির দিকেই বেশি ঝোঁকে, আর সম্পর্কের জগৎকে রহস্যময় করে তোলে সেখানেই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা লোকবিশ্বাস। তবে এসব দাবির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
আরও পড়ুন
সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি