ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে শরীর সতেজ রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। অতিরিক্ত গরম শুধু অস্বস্তিই নয়, তৈরি করছে নানা স্বাস্থ্যঝুঁকি—পানিশূন্যতা, হিট স্ট্রোক, মাথাব্যথা, দুর্বলতা, হজমের সমস্যা ও ত্বকের রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাই এই সময়ে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি সতর্কতা ও কিছু স্বাস্থ্যকর অভ্যাস।

পর্যাপ্ত পানি পান করুন

গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বের হয়ে যায়। তাই নিয়মিত বিশুদ্ধ পানি পান করা জরুরি। তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে। পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত, টকদই ও ফলের রস শরীরকে দ্রুত সতেজ রাখে।

হালকা খাবার খান

অতিরিক্ত তেল-মসলা ও ভারী খাবার গরমে শরীরকে আরও অস্বস্তিকর করে তোলে। তাই হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তরমুজ, শসা, বাঙ্গি, আনারস, পেয়ারা, কমলা ও মৌসুমি ফল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকুন

দুপুর ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদ সবচেয়ে বেশি তীব্র থাকে। এই সময়ে অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে ছাতা, ক্যাপ ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক ব্যবহার করা উচিত।

আরও পড়ুন

পরিচ্ছন্নতা বজায় রাখুন

অতিরিক্ত ঘামের কারণে ত্বকের সমস্যা বাড়ে। তাই নিয়মিত গোসল করা ও পরিষ্কার কাপড় পরা জরুরি। দিনে অন্তত দুইবার গোসল শরীরকে সতেজ রাখে।

পর্যাপ্ত বিশ্রাম নিন

গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখাও প্রয়োজন।

শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন

শিশু ও বয়স্করা গরমে দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাই তাদের পানি ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত গরমে বাইরে যেতে দেওয়া উচিত নয়।

হিট স্ট্রোকের লক্ষণ জেনে রাখুন

মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত ঠান্ডা স্থানে নিতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
এবার নতুন ট্রেন্ড: পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল