ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খালি পেটে লিচু খাওয়ার আগে সাবধান, অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত

গরমের দিনে রসালো লিচু দেখলে লোভ সামলানো কঠিন। মিষ্টি স্বাদের এই জনপ্রিয় ফল ছোট-বড় সবার কাছেই প্রিয়। তবে পুষ্টিগুণে ভরপুর হলেও লিচু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। বিশেষ করে খালি পেটে বেশি পরিমাণে লিচু খেলে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, লিচুতে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে। ফলে দুর্বলতা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব কিংবা অস্বস্তি দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর বেশি লিচু খেলে শরীরের স্বাভাবিক শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে মস্তিষ্কেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি।

খালি পেটে লিচু খাওয়ার কারণে গুরুতর অবস্থায় খিঁচুনি, বিভ্রান্তি, অচেতন হয়ে যাওয়া এমনকি কোমার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। অতীতে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে লিচুর মৌসুমে শিশুদের মধ্যে এ ধরনের ঘটনার নজিরও পাওয়া গেছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, ১৫ বছরের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা ব্যক্তি, দীর্ঘ সময় না খেয়ে থাকা মানুষ এবং যারা নিয়মিত খাবারের পরিবর্তে শুধু ফল খেয়ে থাকেন, তারা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন।

তবে ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই নিরাপদে লিচু খাওয়া সম্ভব। চিকিৎসকদের পরামর্শ হলো, কখনোই খালি পেটে লিচু খাওয়া যাবে না। শিশুদের আগে স্বাভাবিক খাবার খাওয়াতে হবে। একসঙ্গে অতিরিক্ত লিচু না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। পাশাপাশি ভালোভাবে ধুয়ে খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে।

পুষ্টিবিদরা জানান, লিচুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও পানি, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের জন্যও এটি উপকারী।

তাই গরমের এই সুস্বাদু ফল নিশ্চিন্তে খেতে চাইলে একটি বিষয় মনে রাখুন—খালি পেটে নয়, খাবারের পরে পরিমিত পরিমাণে লিচু খান। তাহলেই মিলবে স্বাদও, থাকবে নিরাপত্তাও।

সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
জানেন কি দিনে কয়টি লিচু খাওয়া নিরাপদ?
একসঙ্গে কতটি লিচু খেলে বিপদ হতে পারে, যাদের ঝুঁকি বেশি 
এক গ্লাস ঠান্ডা ‘লিচুর শরবতে’ গরম হবে নিমেষে উধাও
জমে উঠেছে দিনাজপুরের লিচুর বাজার