ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আগুন লাগতেই মালিকের কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান টুপটুপের কর্মীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। আগুন লাগার পর রিসোর্টটির কয়েকজন কর্মী মালিক তানভীর সুলতান মিয়ার পোষা দুটি কুকুর ও ৪টি বিড়াল নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন রিসোর্টের কয়েকজন কর্মী।

তাদের অভিযোগ, আগুন ছড়িয়ে পড়ার সময় রিসোর্টের নিরাপত্তাকর্মী ও কয়েকজন কর্মীকে মালিকের পোষা কুকুর-বিড়াল উদ্ধারে ব্যস্ত দেখা গেছে। এ সময় ভেতরে থাকা পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে যথাযথ উদ্যোগ দেখা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাতের সময়কার দৃশ্য বর্ণনা করতে গিয়ে এসব কথা বলেন পাটোয়ারটেক এলাকার বাসিন্দা মো. মামুন। তার দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সময় রিসোর্টের নিরাপত্তাকর্মী মো. কফিল উদ্দিন কর্মীদের বেরিয়ে যেতে বলছিলেন।

একই সময়ে তাকে পোষা প্রাণীগুলোর খোঁজ করতেও দেখা যায়। তখন সে চিল্লাচিল্লি করে বলে কুকুর কই কই?

মামুনের ভাষ্য, আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখে তিনি দিশাহারা মানুষের ছোটাছুটি লক্ষ্য করেন। তার অভিযোগ, ওই সময় নিরাপত্তাকর্মী পর্যটকদের কক্ষ থেকে বের করে আনার উদ্যোগ নিলে আরও কয়েকজনকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া যেত।

মামুন জানান, রিসোর্টের দ্বিতীয় তলায় মালিকের পোষা দুটি কুকুর ও চারটি বিড়াল ছিল। আগুন লাগার পর রিসোর্টের নিরাপত্তাকর্মীসহ পাঁচজন কর্মী প্রাণীগুলো নিয়ে বাইরে চলে আসেন।

রিসোর্টের কাছেই বসবাস করেন মামুন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি, রিসোর্টে আগুন জ্বলছে। কয়েকজন কর্মী কুকুর-বিড়াল নিয়ে ছোটাছুটি করছেন। তানভীরকে (রিসোর্টের মালিক) আগে অনেকবার পোষা কুকুর নিয়ে সৈকতে হাঁটতে দেখেছি।

একই এলাকার বাসিন্দা নুর হোসেনও আগুনের সময় কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, আগুনের মধ্যে পোষা প্রাণী উদ্ধারের তৎপরতা দেখা গেলেও পর্যটকদের উদ্ধারে কোনো ধরনের উদ্যোগ হয়নি, তা স্পষ্ট দেখছি আমরা।

নুর হোসেন বলেন, মানুষের জীবন বাঁচানোই তখন সবচেয়ে জরুরি ছিল। আগুনের মধ্যে মানুষকে খুঁজে বের করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা আরো জোরালো হওয়া দরকার ছিল। সেদিন দ্রুত উদ্ধার তৎপরতা চালানো গেলে হয়তো আরো কিছু প্রাণ বাঁচানো সম্ভব হতো।

টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেছে পুলিশ। মামলার তদন্ত ও দায় নির্ধারণের বিষয়টি এখন পুলিশের হাতে।

রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত তদারকির ক্ষেত্রে জনবলসংকটের কথা জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার বলেন, ঝুঁকিপূর্ণ রিসোর্টগুলোকে নোটিশ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পরও কয়েক বছর পর আবার সেখানে গিয়ে একই ধরনের অনিয়ম পাওয়া যায়।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা নিজেরা সচেতন না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন। আমাদের নিজস্বভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নেই। কাউকে জরিমানা করতে হলে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করতে হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলার প্রধান আসামি তানভীর সুলতান মিয়াসহ অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির
লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় মাত্র দুই থেকে তিন ফুট দূরত্বে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একদিকে মসজিদে নামাজ, অন্যদিকে মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় আচার পালনে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলছে দুই সম্প্রদায়ের সহাবস্থান। স্থানীয়দের দাবি, এ নিয়ে কয়েক দশকে কোনো বিরোধের ঘটনা ঘটেনি।
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির
‘সুখবরে’ অতিষ্ঠ দিনাজপুরবাসী
‘সু-খবর, সু-খবর, সু-খবর’—মাইকের এমন উচ্চ শব্দে প্রতিদিন ভোরে ঘুম ভাঙে দিনাজপুরের খানসামার অনেক বাসিন্দার।
‘সুখবরে’ অতিষ্ঠ দিনাজপুরবাসী
স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদ, দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা 
দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানদের হত্যার পর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্না আখতার (২৩) নামে এক নারী।
স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদ, দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা 
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরের কালিয়াকৈরে এক বৃদ্ধার (৭০) একমাত্র বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরে আবারও আগুন
আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। এবার কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন খবর পাওয়া গেছে।
গাজীপুরে আবারও আগুন
আরও পড়ুন
গাজীপুরে আবারও আগুন
রিসোর্টে অগ্নিকাণ্ড: ৭ মরদেহের বিপরীতে ৪ বাবার ডিএনএ নমুনা সংগ্রহ
চোখের সামনে দিয়ে চলে যায় ট্রেন, উঠতে পেরোতে হয় ৬০ কিলোমিটার
রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন