ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সকালে ক্ষুধা না থাকায় নাস্তা বাদ দিচ্ছেন? সাবধান হতে হবে এখনই

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
সকালে না খাওয়ার অভ্যাসে শরীরে যেসব সমস্যা হয় । ছবি: সংগৃহীত

দিন শুরু হয় সকালের খাবার দিয়ে। রাতে অনেক ঘণ্টা না খেয়ে থাকার পর সকালে শরীরের শক্তি জোগাতে এই খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, দিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আসে মূলত সকালের এই খাবার থেকেই।

তবে অনেকের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই ক্ষুধা লাগে না। কেউ আবার পেট ভার লাগার কারণে খেতে পারেন না। এমন অবস্থায় ক্ষুধা না থাকলে কি সকালের খাবার বাদ দেওয়া উচিত?

কেন সকালে ক্ষুধা লাগে না?

চিকিৎসকদের মতে, সকালে ক্ষুধা না লাগার পেছনে একাধিক কারণ থাকতে পারে—

  • রাতে দেরিতে বেশি খাওয়া
  • হজমে সমস্যা
  • হজম শক্তি দুর্বল হওয়া
  • নিয়মিত পেট পরিষ্কার না হওয়া
  • অম্বল বা অন্য শারীরিক সমস্যা
  • ঘুম কম হওয়া
  • ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া
আরও পড়ুন

ক্ষুধা না থাকলে কি খাবেন না?

চিকিৎসকেরা বলছেন, এক-দু’দিন ক্ষুধা না লাগলে জোর করে খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু নিয়মিত সকালের খাবার বাদ দেওয়া ঠিক নয়। কারণ অনেক সময় সকালে না খেলে পরে হঠাৎ বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তখন অস্বাস্থ্যকর খাবারও খাওয়া হয়ে যায়, যা থেকে বদহজম, অম্বল ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

কী করা উচিত?

  • রাতে খুব দেরিতে ও ভারী খাবার খাওয়া এড়িয়ে চলা
  • রাতের খাবার একটু আগেই খাওয়া
  • হালকা খাবার খাওয়ার অভ্যাস করা
  • সকালে ধীরে ধীরে শরীরকে খাওয়ার জন্য প্রস্তুত করা

চিকিৎসকদের মতে, সকালে ক্ষুধা না লাগার কারণ আগে বোঝা জরুরি। নিয়মিত এই সমস্যা হলে অবশ্যই জীবনযাত্রায় পরিবর্তন আনা দরকার।

তাই সকালে ক্ষুধা না থাকলে একদিন বাদ দেওয়া গেলেও নিয়ম করে সকালের খাবার বাদ দেওয়া শরীরের জন্য ভালো নয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
সকালের নাস্তায় এই ৭ ভুল নিয়মিত করছেন না তো?
ক্ষুধার্তকে খাবার খাওয়ালে আল্লাহ তাকে জান্নাতের ফলমূল থেকে আহার করাবেন 
ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই কি সকালের নাস্তা করা উচিৎ ?
পেট ভরে খেলেও কেন আবার খিদে পায়