ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কাঁঠালের বিচি খেলে মিলবে ৯ চমকপ্রদ উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
কাঁঠালের বিচির পুষ্টিগুণ জানলে আর ফেলে দেবেন না । ছবি: সংগৃহীত

কাঁঠাল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল, যা জাতীয় ফল হিসেবেও পরিচিত। শুধু কাঁঠালের কোয়া নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। অনেকেই কাঁঠালের বিচি ফেলে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই বিচিতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা অবাক করা পুষ্টি উপাদান।

বিভিন্ন শক্তির উৎস

কাঁঠালের বিচি প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের নানা উপকারে আসতে পারে।

পুষ্টিবিদদের মতে, কাঁঠালের বিচিতে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরের কোষ গঠন, পেশির বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে। বিশেষ করে নিরামিষভোজীদের জন্য এটি হতে পারে প্রোটিনের একটি ভালো উৎস।

কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের স্বাস্থ্য রক্ষা

এছাড়া এতে থাকা খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করা এবং অন্ত্রের ( হলো পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত পাকস্থলী থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত একটি লম্বা ও প্যাঁচানো নল।) স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে এই বিচি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁঠালের বিচিতে থাকা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় শরীর।

আরও পড়ুন

হৃদ্‌রোগের ঝুঁকি কমায়

হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী কাঁঠালের বিচি। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি খাদ্যআঁশ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

হিমোগ্লোবিন বাড়ায়

বিশেষজ্ঞরা জানান, কাঁঠালের বিচিতে কিছু পরিমাণ আয়রন রয়েছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। ফলে রক্তশূন্যতার ঝুঁকি কমাতেও এটি উপকারী হতে পারে।

ত্বকের যত্ন নেয়

ত্বকের যত্নেও রয়েছে এর ভূমিকা। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে দীর্ঘদিন সতেজ রাখতে সহায়তা করে।

হাড় মজবুত রাখে

এ ছাড়া কাঁঠালের বিচিতে থাকা শর্করা শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান হাড় মজবুত রাখতেও ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণে ভূমিকা

ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এই বিচি। কারণ এতে থাকা খাদ্যআঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

সতর্কতা

তবে কাঁঠালের বিচি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচি সবসময় ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়া উচিত। অতিরিক্ত খেলে কারও কারও গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে। যাদের বিশেষ স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তারা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্যতালিকায় এটি যোগ করতে পারেন।

পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি তাই অবহেলা না করে মৌসুমে খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
কাঁঠাল থেকে তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ কৃষি সচিবের
কাঁঠাল ক্ষতিকর হতে পারে যাদের জন্য
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে কাঁঠালের ভূমিকা
আজ কাঁঠাল দিবস