ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কাঁঠাল থেকে তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ কৃষি সচিবের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম
শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় কাঁঠাল বিস্কুট কারখানা পরিদর্শন jকরেন কৃষি সচিব এস এম আনছারুজ্জামান : ছবি আরটিভি

কাঁঠাল থেকে যে পণ্য তৈরি হচ্ছে, পর্যায়ক্রমে এটাকে আমরা বিদেশেও যদি রপ্তানি করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো বলেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আনছারুজ্জামান।

তিনি বলেন, সরকারের কৃষি মন্ত্রণালয় এবং হর্টেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা আছে এবং থাকবে। আমরাও চাচ্ছি যে এ ধরনের উদ্যোক্তা যাতে আরও তৈরি হোক।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় ‘মুমতাহিনা ফুড এন্ড ওয়েল মিলস লিমিটেড’র মেহমান কাঁঠাল বিস্কুট কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এস এম আনছারুজ্জামান বলেন, প্রতি বছর কাঁঠাল সিজনে যখন প্রচুর কাঁঠাল উৎপাদন হয়, তখন দেখা যায় প্রচুর পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। শুধু কাঁঠাল নয়, এরকম আরও অনেক পণ্য আছে যেমন ধরেন — টমেটো, আনারস এগুলোর যখন ফুল সিজন, তখন দেখা যায় অনেক প্রোডাকশন বেশি হওয়াতে এগুলো নষ্ট হয় অথবা বাজারে কৃষক তেমন দাম পায় না। যদি এ ধরনের পণ্য তৈরি করা যায় বা আরও উদ্যোক্তা তৈরি করা যায়, সেক্ষেত্রে উদ্যোক্তারাও লাভবান হবে এবং দেশের মানুষও উপকৃত হবে।

​তিনি আরও বলেন, আমাদের সরকার এবং হর্টেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোক্তাদের অবশ্যই সর্বসময় সহযোগিতা থাকবে। তাদের যে সমস্যাসমূহ আছে এগুলো আমরা তাদের কাছ থেকে জেনে কীভাবে আরও এনহ্যান্স (Enhance) করা যায়, সে ব্যাপারে সর্বসময় সহায়তা থাকবে।

কাঁঠাল থেকে বিস্কুট উৎপাদনে সম্ভাবনা কেমন দেখছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই, সম্ভাবনা তো আমি আশা করি। এ সময় তিনি পাশের উপজেলার একজন উদ্যোক্তা খাদিজা খানমের উদাহরণ দিয়ে বলেন, তার ওখানেও গিয়েছিলাম। তিনি কাঁঠাল থেকে যেমন চিপস তৈরি করেন, তারপর কাঁঠালের আচার, কাঁঠালের সবজি, আরও বেশ কয়েকটা পণ্য—পাউডার। এই যে পণ্যগুলি তৈরি করছেন যেহেতু প্রিলিমিনারি অবস্থায়, আশা করা যায় যে এগুলো যখন পর্যায়ক্রমিকভাবে আরও হয়তো গবেষণার মাধ্যমে হোক বা যেভাবে হোক পর্যায়ক্রমিকভাবে আরও ভালো ফলাফল আমাদের দেবে এবং লার্জ স্কেলে তৈরি করতে পারবে।

আরও পড়ুন

তিনি বলেন, আগামী দিনগুলোতে কাঁঠাল এবং কাঁঠালজাত পণ্যের প্রসারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। আমরা যেহেতু টেস্ট করলাম শুধুমাত্র খেয়ে, প্রাথমিক অবস্থায় তো নিঃসন্দেহে ভালো। তবে এটার কোয়ালিটি টেস্ট করতে হলে তো আরও অনেকগুলো টেস্ট আছে, সেগুলো আমরা ল্যাব টেস্টসহ এর ইনগ্রেডিয়েন্টস (Ingredients) কী কী আছে না আছে—এ সবগুলো তো ল্যাব টেস্ট ছাড়া আসলে ওভাবে বলা যাবে না।
​
​যুগ্ম সচিব বলেন, আপনারা জানেন অবশ্যই কাঁঠাল বিদেশে রপ্তানি করার জন্য সরকারও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে আমরা চিনে কিছু গ্যাপ (GAP - Good Agricultural Practices) ফলো করে কাঁঠাল উৎপাদন করার জন্য বেশ কয়েকটি খামার নির্দিষ্ট করা হয়েছে এবং আমরা এগুলোকে আরও প্রসারিত করছি। যাতে গ্যাপ ফলো করে কাঁঠাল উৎপাদন করা হয় এবং গ্যাপ ফলো করে উৎপাদন করে বিদেশে রপ্তানির ক্ষেত্রে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা লাগে। আমরা আশা করি যে এর থেকে বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

এ সময় শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
আরও পড়ুন
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি
এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ