ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিয়ের আগে প্রেমিকার মায়ের মন জয় করবেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
বিয়ের আগে প্রেমিকার মায়ের মন জয় করবেন যেভাবে  । ছবি: এআই দিয়ে তৈরি

প্রেমের সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, সময়ের সঙ্গে জড়িয়ে পড়ে দুই পরিবারও। আর বিয়ের কথা ভাবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি হয়ে ওঠে হবু শাশুড়ির সঙ্গে সম্পর্ক। অনেক মা তাদের মেয়েকে নিয়ে খুবই আবেগপ্রবণ ও যত্নশীল হন। তাই মেয়ের জীবনে নতুন কারও আগমন সহজে মেনে নিতে তাঁদের কিছুটা সময় লাগতে পারে।

তবে শুরু থেকেই যদি প্রেমিকার মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতের পথ অনেক সহজ হয়ে যায়। সম্মান, আন্তরিকতা ও ভালো ব্যবহারের মাধ্যমে কীভাবে তার মন জয় করবেন, রইল কিছু পরামর্শ।

মেয়ের প্রতি ভালোবাসা ও সম্মান দেখান

একজন মা সবচেয়ে বেশি খুশি হন যখন দেখেন তার মেয়েকে কেউ সত্যিই ভালোবাসে ও সম্মান করে। তাই তার সামনে প্রেমিকার প্রশংসা করুন, তার মতামতকে গুরুত্ব দিন এবং যত্নশীল আচরণ করুন। এতে তিনি বুঝতে পারবেন, তার মেয়ের ভবিষ্যৎ একজন দায়িত্বশীল মানুষের হাতে রয়েছে।

শুধু অতিথি নয় পরিবারের একজন হওয়ার চেষ্টা করুন

প্রেমিকার বাড়িতে গেলে শুধু নিজের আপ্যায়ন নিয়ে ব্যস্ত থাকবেন না। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলুন, তাদের সম্পর্কে জানার আগ্রহ দেখান। নিজেকে বাইরের মানুষ নয়, পরিবারের একজন হিসেবে তুলে ধরতে পারলে সম্পর্ক আরও সহজ হবে।

আরও পড়ুন

তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিন

বয়স ও অভিজ্ঞতার কারণে মায়েদের জীবনের অনেক বিষয়ে ভালো ধারণা থাকে। সংসার, সম্পর্ক বা দৈনন্দিন বিষয় নিয়ে তার পরামর্শ চাইতে পারেন। সব কথা মেনে চলা জরুরি নয়, তবে তার মতামতের প্রতি সম্মান দেখালে তিনি নিজের গুরুত্ব অনুভব করবেন।

ছোট উপহারেও প্রকাশ করুন আন্তরিকতা

সম্পর্কে দামি উপহারের চেয়ে আন্তরিকতার মূল্য বেশি। তার পছন্দের কোনো জিনিস, ফুল, বই কিংবা ছোট কোনো স্মারক উপহার দিতে পারেন। এমনকি নিজের হাতে লেখা শুভেচ্ছাবার্তাও তার মনে ভালো প্রভাব ফেলতে পারে।

প্রতিযোগিতা নয় বিশ্বাস তৈরি করুন

অনেক মায়ের মনে ভয় থাকে, মেয়ের জীবনে নতুন মানুষ এলে হয়তো তার গুরুত্ব কমে যাবে। তাই কখনো এমন আচরণ করবেন না যাতে এই ধারণা তৈরি হয়। তাকে বোঝান, আপনি তার জায়গা নিতে আসেননি। মেয়ের জীবনে মা এবং জীবনসঙ্গীর ভূমিকা আলাদা এবং দুটিই গুরুত্বপূর্ণ।

ধৈর্য ধরুন সম্পর্ক গড়তে

প্রেমিকার মায়ের মন জয় করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে সম্মান, ধৈর্য, আন্তরিকতা ও ভালো আচরণ দিয়ে ধীরে ধীরে যেকোনো সম্পর্ক সুন্দর করা সম্ভব।

সম্পর্কের শুরুতেই যদি বিশ্বাসের জায়গা তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতের পারিবারিক বন্ধন আরও শক্ত ও সুন্দর হয়ে উঠতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’
পতাকার লাল বৃত্তের অদৃশ্য সেতুবন্ধন: বাংলাদেশ-জাপানের অনন্য সম্পর্ক 
স্ত্রী থাকার পরেও কি শ্যালিকাকে বিয়ে করা যাবে?
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ