ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লিফটে কেন আয়না লাগানো থাকে জানেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
লিফটে কেন আয়না লাগানো থাকে  । ছবি: সংগৃহীত

বহুতল ভবনের এই যুগে লিফট ছাড়া চলাই যেন কঠিন। অফিস, বাসা কিংবা বিপণিবিতান—প্রতিদিনই অসংখ্য মানুষ লিফট ব্যবহার করেন। আর লিফটে উঠলেই চোখে পড়ে দেয়ালে লাগানো বড় একটি আয়না। অনেকেই মনে করেন, এটি শুধু নিজের চেহারা বা পোশাক ঠিকঠাক দেখার জন্যই রাখা হয়েছে। তবে বাস্তবে এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক কৌশল, নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ প্রয়োজনের মানুষের সুবিধার কথা।

ইতিহাস বলছে, বিশ শতকের মাঝামাঝি সময়ে বহুতল ভবনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লিফটের ব্যবহারও বাড়তে থাকে। কিন্তু তখনকার লিফটগুলো ছিল তুলনামূলক ধীরগতির। যাত্রীরা প্রায়ই অভিযোগ করতেন, লিফটে সময় যেন কাটতেই চায় না। লিফটের গতি বাড়ানো ব্যয়বহুল হওয়ায় বিশেষজ্ঞরা অন্য পথ খুঁজতে শুরু করেন।

সেই সময় এক মনস্তত্ত্ববিদের পরামর্শে লিফটের ভেতরে বড় বড় আয়না বসানো হয়। এতে যাত্রীরা নিজের চেহারা, পোশাক বা চারপাশের প্রতিফলন দেখতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে সময় দ্রুত কেটে যাচ্ছে বলে মনে হয়। লিফটের গতি না বাড়িয়েও মানুষের অভিযোগ অনেকটাই কমে যায়।

আরও পড়ুন

শুধু তাই নয়, অনেক মানুষ লিফটের মতো ছোট ও বদ্ধ জায়গায় অস্বস্তি অনুভব করেন। সংকীর্ণ স্থানের ভয় থেকে উদ্বেগ, শ্বাসকষ্টের অনুভূতি কিংবা মানসিক চাপও তৈরি হতে পারে। আয়না ছোট জায়গাকে তুলনামূলক বড় ও খোলামেলা মনে করায়। এতে অস্বস্তি অনেকটাই কমে যায়।

নিরাপত্তার ক্ষেত্রেও লিফটের আয়নার ভূমিকা গুরুত্বপূর্ণ। বদ্ধ জায়গায় অপরিচিত মানুষের সঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই সতর্ক থাকতে হয়। আয়নার মাধ্যমে সরাসরি পেছনে না তাকিয়েও আশপাশের মানুষের গতিবিধি নজরে রাখা যায়। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সহজ হয়।

শারীরিক প্রতিবন্ধী ও হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্যও আয়না বিশেষ সুবিধা এনে দেয়। লিফটের ভেতরে পেছনের অবস্থা সহজে দেখা যায় বলে ওঠানামা করতে সুবিধা হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে।

বর্তমানে অনেক ভবনে আয়নার পাশাপাশি নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হয়। এতে যাত্রীরা আরও বেশি নিরাপদ বোধ করেন।

তাই পরেরবার লিফটে উঠে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার সময় মনে রাখুন, এটি শুধু সাজগোজের জন্য নয়। আপনার স্বস্তি, নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির কথাও ভেবেই লিফটের ভেতরে এই আয়না বসানো হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
জবি ছাত্রী হলে দুই লিফট অচল, ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থী
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
ঢাকায় মানুষসহ ছিঁড়ে পড়ল সরকারি আবাসন প্রকল্পের লিফট  
লিফটে আটকে ছিল কিশোর, অতঃপর...