ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ? সহজেই মিলতে পারে সমাধান  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
টানা বৃষ্টিতে জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ? সহজেই মিলতে পারে সমাধান   । ছবি: সংগৃহীত

বর্ষা এলেই স্বস্তি মেলে গরম থেকে। তবে সঙ্গে আসে আরেক ঝামেলা— জামাকাপড় শুকাতে না চাওয়া। টানা বৃষ্টি, কম রোদ আর বাতাসের অভাবে কাপড় দীর্ঘ সময় ভেজা থাকে। ফলে কাপড়ে তৈরি হয় স্যাঁতসেঁতে গন্ধ। অনেক সময় ব্যাকটেরিয়া ও ছত্রাকের কারণেও দুর্গন্ধ আরও বেড়ে যায়। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে বর্ষাকালেও জামাকাপড় রাখা যায় সতেজ ও সুগন্ধি।

বিশেষজ্ঞদের মতে, কাপড় ধোয়ার সময় অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করা উচিত নয়। অনেকেই মনে করেন বেশি ডিটারজেন্টে কাপড় বেশি পরিষ্কার হয়। কিন্তু অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের তন্তুতে জমে থেকে আর্দ্রতা ধরে রাখে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিস্তার ঘটায়। তাই প্রয়োজন অনুযায়ী ডিটারজেন্ট ব্যবহার করাই ভালো।

কাপড় ধোয়ার পর যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়া জরুরি। কাপড়ে পানি বেশি থাকলে শুকাতে সময় লাগে এবং স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয়। তাই কাপড় থেকে অতিরিক্ত পানি বের করে নেওয়ার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন

ঘরের ভেতরে কাপড় শুকাতে হলে এমন জায়গা বেছে নিতে হবে, যেখানে বাতাস চলাচল ভালো। জানালার পাশে বা পাখার নিচে কাপড় শুকানো বেশি কার্যকর। বাথরুম বা অতিরিক্ত আর্দ্র স্থানে কাপড় শুকানো থেকে বিরত থাকাই ভালো।

ঘরের আর্দ্রতা কম রাখাও জরুরি। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কাপড় শুকাতে দেরি হয়। এ ক্ষেত্রে আর্দ্রতা শোষণকারী উপকরণ ব্যবহার করা যেতে পারে, যা কাপড় দ্রুত শুকাতে সহায়তা করে।

কাপড় প্রায় শুকিয়ে যাওয়ার পর যদি সামান্য ভেজাভাব থাকে, তাহলে ইস্ত্রি করা যেতে পারে। এতে অবশিষ্ট আর্দ্রতা দূর হওয়ার পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুও কমে যায়। ফলে কাপড় থাকে আরও সতেজ ও আরামদায়ক।

বর্ষাকালে সামান্য সচেতনতাই দূর করতে পারে জামাকাপড়ের স্যাঁতসেঁতে গন্ধের সমস্যা। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই কাপড় থাকবে পরিষ্কার, সতেজ ও দুর্গন্ধমুক্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো