ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একবার খেলেই মন ভরবে, মাংস দিয়ে বুটের ডালের দারুণ রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
মাংস দিয়ে বুটের ডালের দারুণ রেসিপি  । ছবি: সংগৃহীত

সাধারণ বুটের ডালকে খুব সহজেই অসাধারণ স্বাদের একটি পদে পরিণত করা যায় গরুর মাংস দিয়ে। ঘন ঝোল, মসলার সুগন্ধ আর নরম মাংসের সঙ্গে বুটের ডালের স্বাদ ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। বিশেষ দিনের খাবার কিংবা পরিবারের সবার জন্য ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চাইলে এই পদটি হতে পারে চমৎকার একটি পছন্দ।

যা যা লাগবে

  • বুটের ডাল ৩০০ গ্রাম
  • গরুর মাংস দেড় কেজি
  • তেল ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • এলাচ কয়েকটি
  • দারুচিনি কয়েক টুকরা
  • তেজপাতা কয়েকটি
  • আদাবাটা দেড় টেবিল চামচ
  • রসুনবাটা ১ টেবিল চামচ
  • জিরাগুঁড়া ১ টেবিল চামচ
  • ধনেগুঁড়া ১ চা-চামচ
  • হলুদগুঁড়া দেড় চা-চামচ
  • মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
  • টক দই ১ টেবিল চামচ
  • গোলমরিচগুঁড়া আধা চা-চামচ
  • গরম মসলার গুঁড়া ১ চা-চামচ
  • কাঁচা মরিচ ৪ থেকে ৫টি
  • লবণ স্বাদমতো
  • প্রয়োজনমতো পানি
আরও পড়ুন

যেভাবে রান্না করবেন

প্রথমে বুটের ডাল চার থেকে পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচির সঙ্গে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।

এরপর আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে অল্প পানি ছিটিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে গরুর মাংস, টক দই ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রান্না করুন।

মাংস আধা সেদ্ধ হয়ে এলে ভিজিয়ে রাখা বুটের ডাল এবং প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন।

ডাল ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে গোলমরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া এবং কাঁচা মরিচ ছড়িয়ে আরও কয়েক মিনিট দমে রাখুন।

এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাংস দিয়ে বুটের ডাল। সাদা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে এই পদের স্বাদ হবে অনন্য।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আরও পড়ুন
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
গাছের ডালে ঘুমানোর সময় পাখি যে কারণে পড়ে যায় না