ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাজমা বাড়ায় যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত

অ্যাজমায় আক্রান্তদের মনে একটি প্রশ্ন আসা স্বাভাবিক যে, কিছু কিছু খাবার তাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে কি না। যদিও খাদ্যাভ্যাস অ্যাজমার কারণ নয়, তবে কিছু খাবার অ্যাজমাকে আরও বাড়িয়ে দিতে পারে, আবার কিছু খাবার ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্যও করতে পারে। সেগুলো জানা থাকলে অ্যাজমা নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যায়।

খাবার কি সত্যিই অ্যাজমার উপসর্গ বাড়িয়ে তুলতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী রোগ যা শ্বাসনালীকে প্রভাবিত করে, ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। যদিও খাবার সরাসরি অ্যাজমার কারণ নয়, কিছু নির্দিষ্ট খাবার কিছু মানুষের মধ্যে উপসর্গ বাড়িয়ে তুলতে পারে। অ্যাজমা রোগীদের সালফাইটযুক্ত খাবার যেমন শুকনো ফল, ওয়াইন এবং প্রক্রিয়াজাত আলু এড়িয়ে চলা উচিত।

প্রিজারভেটিভযুক্ত মাংস যেমন হট ডগ, টিনজাত মাংস, হ্যাম, পেপারোনি স্লাইস এবং সসেজ ইত্যাদিও বাদ দিতে হবে। ব্যক্তিগত অ্যালার্জির সাথে সম্পর্কিত খাবার, যেমন দুধ, ডিম, চিনাবাদাম, শেলফিশ ইত্যাদি খাবার অর্থাৎ যেগুলো খেলে অ্যালার্জি বাড়ে, সেগুলোও এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুন

নিজের নির্দিষ্ট ট্রিগারগুলো শনাক্ত করা এবং এড়িয়ে চলা গেলে তা হাঁপানির প্রকোপ অনেকটা কমাতে সাহায্য করতে পারে। নিউট্রিশন রিভিউস-এ প্রকাশিত ২০২০ সালের একটি পর্যালোচনা অনুসারে, গবেষকরা দেখেছেন কীভাবে খাদ্যাভ্যাস হাঁপানির ঝুঁকি এবং উপসর্গকে প্রভাবিত করে।

প্রমাণ থেকে জানা যায় যে, উদ্ভিদ-ভিত্তিক খাবারের ওপর নির্ভরশীল খাদ্যাভ্যাস প্রদাহ, জারণ এবং অন্ত্রের জীবাণুর উপর প্রভাব ফেলে হাঁপানি থেকে সুরক্ষা দিতে পারে এবং উপসর্গের উন্নতি ঘটাতে পারে। পর্যালোচনাটিতে দেখা গেছে যে, বেশি করে ফল ও শাক-সবজি খাওয়া, প্রাণিজ পণ্য কমানো এবং ওজন নিয়ন্ত্রণ করা- এই সবই হাঁপানির সঙ্গে জড়িত রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া শান্ত করতে সাহায্য করতে পারে।

কোন খাবারগুলো ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে?

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাকসবজি, যেমন বেরি, কমলা, পালং শাক, ব্রোকলি এবং গাজর, যা প্রদাহ মোকাবিলায় সাহায্য করতে পারে। স্যামন, সার্ডিন, আখরোট এবং ফ্ল্যাক্স সিডের মতো ওমেগা-৩ সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। এছাড়া খেতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, শস্যদানা এবং ডাল জাতীয় খাবার, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি এবং কুমড়ার বীজ।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
তেলাপোকা, টিকটিকি– কী নেই নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে!
এআই দিয়ে খাবারের দাম বাড়ানোর অভিযোগ, তদন্তের মুখে ম্যাকডোনাল্ডস
ওয়ালমার্টের ইতিহাসে সবচেয়ে কম দামের খাবারের নতুন অফার, যা থাকছে