ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইন্টার্নশিপ খোঁজার আগে যেসব বিষয় জানা জরুরি 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
ইন্টার্নশিপ খোঁজার আগে যেসব বিষয় জানা জরুরি  । ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শেষের দিকের সেমিস্টারে উঠলেই একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় আসে—শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ। কেউ বিভিন্ন চাকরির মাধ্যমে সুযোগ খুঁজছেন, কেউ আবার জীবনবৃত্তান্ত সাজাতে ব্যস্ত। অনেকের কাছেই এটি কর্মজীবনের প্রথম ধাপ। তবে আবেদন করার আগে কয়েকটি বিষয় জেনে রাখলে পুরো পথটাই অনেক সহজ হয়ে যেতে পারে।

সব সুযোগ আপনার জন্য নয়

ইন্টার্নশিপের সুযোগ দেখেই সব জায়গায় আবেদন করার প্রয়োজন নেই। আগে ভেবে দেখুন, ভবিষ্যতে কোন ধরনের কাজে নিজেকে দেখতে চান। একই বিষয়ে পড়াশোনা করেও বিভিন্ন পেশায় কাজের সুযোগ থাকে। তাই নিজের লক্ষ্য অনুযায়ী ইন্টার্নশিপ বেছে নেওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এতে ভবিষ্যতে চাকরির আবেদন ও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা কাজে লাগবে।

শুধু ফল নয়, দক্ষতাও গুরুত্বপূর্ণ

অনেকেই মনে করেন, ভালো ফলাফল থাকলেই ইন্টার্নশিপ পাওয়া সহজ। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানগুলো শুধু ফল নয়, একজন শিক্ষার্থীর কাজের অভিজ্ঞতা ও আগ্রহও দেখে। বিভিন্ন সংগঠনে কাজ, স্বেচ্ছাসেবা, লেখালেখি, প্রতিযোগিতায় অংশগ্রহণ কিংবা অন্য সহশিক্ষা কার্যক্রম জীবনবৃত্তান্তকে আরও শক্তিশালী করে।

আবেদন করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানুন

যে প্রতিষ্ঠানে আবেদন করবেন, তারা কী ধরনের কাজ করে, সেটি আগে জেনে নিন। তাদের সাম্প্রতিক কাজ, ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যম দেখে ধারণা নিলে আবেদনপত্র লেখা সহজ হয়। পাশাপাশি সাক্ষাৎকারেও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা যায়।

আরও পড়ুন

শুধু পারিশ্রমিক দেখে সিদ্ধান্ত নয়

প্রথম উপার্জনের আনন্দ সবারই থাকে। তবে শুধু পারিশ্রমিক দেখে ইন্টার্নশিপ বেছে নেওয়া ঠিক নয়। কোথায় নতুন কিছু শেখার সুযোগ বেশি, অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করা যাবে কি না এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগবে—এসব বিষয়ও গুরুত্ব দেওয়া উচিত।

অভিজ্ঞদের পরামর্শ নিন

যে প্রতিষ্ঠানে আগে কেউ কাজ করেছেন, তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা জানা যায়। কাজের পরিবেশ, দায়িত্ব, শেখার সুযোগ কিংবা চাপ—এসব তথ্য অনেক সময় বিজ্ঞপ্তিতে থাকে না। তাই পরিচিত বড় ভাই-বোন বা সিনিয়রদের সঙ্গে কথা বললে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

সাক্ষাৎকারের প্রস্তুতি জরুরি

ইন্টার্নশিপের সাক্ষাৎকারে কঠিন প্রশ্নের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শেখার আগ্রহ, দায়িত্ববোধ এবং নিজেকে উপস্থাপনের দক্ষতাকে। নিজের জীবনবৃত্তান্তে যা লিখেছেন, তা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। পাশাপাশি কেন ওই প্রতিষ্ঠানে কাজ করতে চান, সেই উত্তরও আগে থেকে ভেবে রাখুন।

একবার ব্যর্থ হলেই হতাশ হবেন না

একটি আবেদন সফল না হলেই নিজেকে অযোগ্য ভাবার কারণ নেই। অনেক সময় একটি পদের জন্য শত শত আবেদন জমা পড়ে। তাই প্রত্যাখ্যানকে শেষ নয়, বরং পরবর্তী সুযোগের প্রস্তুতি হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ।

প্রথম ইন্টার্নশিপই ভবিষ্যতের ভিত্তি

প্রথম কর্মজীবনে ভুল হওয়া স্বাভাবিক। নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগতে পারে। তবে এই অভিজ্ঞতাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। এখান থেকেই কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়, পেশাগত যোগাযোগ গড়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে পরবর্তী সময়ে স্থায়ী চাকরির সুযোগও তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রথম ইন্টার্নশিপকে শুধু কয়েক মাসের কাজ হিসেবে নয়, ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি হিসেবে দেখা উচিত। সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে এই অভিজ্ঞতাই খুলে দিতে পারে সফল ক্যারিয়ারের নতুন দরজা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
নারীদের মধ্যে দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূত্রনালির সংক্রমণ এবং কিছু অটোইমিউন রোগ কিডনির ক্ষতির কারণ হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ না থাকায় রোগ শনাক্ত হতে দেরি হয়। তাই কিডনির সম্ভাব্য পাঁচটি লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। অনেক নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোয় শরীরে এসব সমস্যার উপস্থিতি বুঝতে পারেন না। ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হতে দেরি হয়, যা কিডনির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের ওপরও প্রভাব ফেলতে পারে। এ ছাড়া নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যায়। লুপাস নেফ্রাইটিসের মতো অটোইমিউন রোগও কিডনির ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, বারবার মূত্রনালির সংক্রমণ এবং কিছু ক্ষেত্রে পানিশূন্যতা কিডনির স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিডনি রোগের যে ৫ লক্ষণে সতর্ক হবেন ১. সকালে চোখ-মুখ ফুলে যাওয়া ঘুম থেকে ওঠার পর চোখ ও মুখ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া কিডনির সমস্যার একটি সম্ভাব্য লক্ষণ। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে অতিরিক্ত তরল জমতে পারে। এ ছাড়া প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে গেলেও শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। নিয়মিত এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ২. পা ও গোড়ালি ফুলে যাওয়া পা, গোড়ালি কিংবা পায়ের পাতা অস্বাভাবিকভাবে ফুলে গেলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কিডনির কার্যকারিতা ব্যাহত হলে শরীরে তরল জমে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘক্ষণ বসে থাকা, শিরার সমস্যা কিংবা হৃদ্‌রোগের কারণেও পা ফুলতে পারে। ৩. পেশিতে ব্যথা বা খিঁচুনি কিডনি শরীরে পানি ও বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনির কার্যকারিতা কমে গেলে এ ভারসাম্য বিঘ্নিত হয়ে পেশিতে ব্যথা, দুর্বলতা বা খিঁচুনি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ৪. শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করা কিডনির গুরুতর সমস্যায় শরীরে অতিরিক্ত তরল জমে ফুসফুসে প্রভাব ফেলতে পারে। এর ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বুকে চাপ বা ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হলে তা জরুরি অবস্থার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিতে হবে। ৫. প্রস্রাবের ধরনে পরিবর্তন প্রস্রাবের পরিমাণ বা ধরনে অস্বাভাবিক পরিবর্তন কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে। রাতে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এসব লক্ষণ অবহেলা করা উচিত নয়। বিশেষ করে প্রস্রাবে রক্ত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে কী করবেন? কিডনি রোগের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা, সুষম খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূত্রনালির সংক্রমণ হলে যথাযথ চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন থেকেও বিরত থাকা উচিত। তবে এসব লক্ষণ দেখা দিলেই কিডনি রোগ হয়েছে, এমন নয়। অন্য বিভিন্ন কারণেও একই ধরনের উপসর্গ হতে পারে। কিডনির অবস্থা জানতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে ক্রিয়েটিনিন ও ইজিএফআর পরীক্ষা, প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদি কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। তাই ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সূত্র: আনন্দবাজার আরটিভি/এসকে
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দে ভরে উঠত মন।
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
বিশ্ব ডিম দিবস আজ
আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস।
বিশ্ব ডিম দিবস আজ
আরও পড়ুন
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
ইন্টার্নশিপ, গবেষণা ও প্রশিক্ষণে মাভাবিপ্রবির সঙ্গে কাজ করতে আগ্রহী ওয়ালটন
১০ হাজার টাকা ভাতায় ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিআরটিসি
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্পের