ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গরমে স্ক্যাল্পের সমস্যা এড়াতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

গরমকাল আসার সঙ্গে সঙ্গে অনেকের মাথার ত্বকে (স্ক্যাল্প) নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাথা চুলকানো, চুল দ্রুত তেলতেলে হয়ে যাওয়া, অতিরিক্ত খুশকি কিংবা ছোট ছোট ফুসকুড়ি হওয়া এই সময়ের খুব সাধারণ সমস্যা।

চিকিৎসকদের মতে, গরমে অতিরিক্ত ঘাম ও বাতাসের আর্দ্রতার কারণে এই সমস্যাগুলো বাড়ে। মাথার ত্বকে ঘাম, ধুলাবালি ও তেল জমে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর পরিবেশ তৈরি হয়। তাই এই সময়ে চুলের পাশাপাশি মাথার ত্বকেরও আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই গরমেও স্ক্যাল্প পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা সম্ভব। চলুন, জেনে নিই।

সপ্তাহে ৩ দিন শ্যাম্পু ও হালকা হেয়ার প্রডাক্ট-

গরমে মাথা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। যেহেতু এই সময়ে ঘাম বেশি হয়, তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু করা উচিত। এতে স্ক্যাল্পে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়। তবে চুলের ক্ষতি এড়াতে কড়া শ্যাম্পুর বদলে মাইল্ড বা হালকা শ্যাম্পু ব্যবহার করা ভালো। যাদের মাথা বেশি তেলতেলে হয়, তারা অয়েল কন্ট্রোল বা অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু বেছে নিতে পারেন। এ ছাড়া গরমে চুলে অতিরিক্ত তেল, জেল বা হেয়ার ওয়্যাক্স ব্যবহার না করাই ভালো। এই পণ্যগুলো মাথার ত্বকে ধুলো ও ঘাম আটকে রাখে, ফলে স্ক্যাল্প আরো আঠালো ও অপরিষ্কার হয়ে যায়।

আরও পড়ুন

ভেজা চুল বাঁধবেন না এবং রোদ থেকে বাঁচুন-

বাইরে থেকে ঘেমে এসে বা চুল ধোয়ার পর ভেজা অবস্থায় চুল শক্ত করে বেঁধে রাখা একদম উচিত নয়। এতে মাথার ত্বকে বাতাস ঢুকতে পারে না, যার ফলে চুলকানি, দুর্গন্ধ ও ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তাই চুল ঘেমে গেলে বা ভিজলে প্রথমে তা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পাশাপাশি কড়া রোদ থেকেও মাথার ত্বককে রক্ষা করতে হবে। দীর্ঘক্ষণ রোদে থাকলে স্ক্যাল্পে জ্বালাপোড়া ও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই বাইরে বের হওয়ার সময় ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করুন।

খাবারদাবারে পরিবর্তন-

আমাদের খাদ্যাভ্যাসের ওপরও ত্বকের সুস্থতা নির্ভর করে। গরমে বেশি তেল-মসলাযুক্ত খাবার খেলে শরীরে তেলের উৎপাদন বেড়ে যায়, যা স্ক্যাল্পকে আরো তেলতেলে করে তোলে। তাই এই সময়ে শরীর ঠাণ্ডা রাখতে প্রচুর পরিমাণে পানি, তাজা ফলমূল ও হালকা খাবার খাওয়া উচিত।

জরুরি পরামর্শ-

সাধারণ কিছু নিয়ম মানার পরেও যদি মাথার চুলকানি না কমে, খুশকি বাড়তে থাকে কিংবা স্ক্যাল্পে লালচে দাগ ও ফুসকুড়ি দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটি সাধারণ কোনো সমস্যা না হয়ে ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো ত্বকের রোগও হতে পারে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের জন্য বড় দুঃসংবাদ
ঢাকার আকাশ মেঘলা, ভ্যাপসা গরম থেকে কি মুক্তি মিলবে
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী