ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গরমে শরীর ঠিক রাখে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত

গরম এখন শুধু ঋতু নয়, অনেকটা সহনশীলতার পরীক্ষা। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, সঙ্গে আর্দ্রতা- ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জীবনযাত্রায় ছোট কিছু পরিবর্তনই বড় সুরক্ষা দিতে পারে।

পোশাকে আনুন স্মার্ট পরিবর্তন- গরমে শরীর ঠান্ডা রাখার প্রথম ধাপ সঠিক পোশাক। হালকা রঙের সুতি বা লিনেন কাপড় বেছে নিন। ঢিলেঢালা পোশাক বাতাস চলাচল সহজ করে, ফলে ঘাম কম হয় এবং শরীর আরাম পায়।

শরীরকে রাখুন হাইড্রেটেড- গরমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। তাই নিয়মিত পানি পান করা জরুরি। ডাবের পানি, লেবুর শরবত বা ফলের রস ভালো বিকল্প। তরমুজ, শসা, কমলার মতো পানিযুক্ত ফল রাখুন খাবারে। চিনি বেশি থাকা সফট ড্রিংক এড়িয়ে চলুন।

আরও পড়ুন

কাজের মাঝে নিন বিরতি- অতিরিক্ত গরমে একটানা কাজ করলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন, বিশেষ করে ছায়াযুক্ত জায়গায়। বাইরে কাজ করলে নিয়মিত পানি পান করুন।

ঘর রাখুন ঠান্ডা- ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। দিনে পর্দা টেনে রাখুন, রাতে জানালা খুলে দিন। ফ্যান এমনভাবে রাখুন যেন বাতাস ঠিকভাবে ঘুরে বেড়ায়।

শরীর ঠান্ডা রাখুন নিয়মিত- গরমে দিনে একাধিকবার গোসল করলে আরাম পাওয়া যায়। বাইরে থাকলে ভেজা রুমাল বা পানি স্প্রে ব্যবহার করতে পারেন।

রোদ এড়িয়ে চলুন- দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। প্রয়োজনে বাইরে গেলে ছাতা, টুপি ও পানির বোতল সঙ্গে রাখুন।

হালকা খাবার বেছে নিন- গরমে ভারী ও মশলাদার খাবার শরীরের অস্বস্তি বাড়ায়। তাই সালাদ, ফল, শাকসবজি ও হালকা খাবার বেশি খান। রাস্তার খোলা খাবার এড়িয়ে চলুন- এতে পেটের রোগের ঝুঁকি থাকে। গরম থামানো যাবে না কিন্তু সঠিক অভ্যাসে শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব। ছোট ছোট সচেতনতাই আপনাকে বড় অসুস্থতা থেকে বাঁচাতে পারে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের জন্য বড় দুঃসংবাদ
ঢাকার আকাশ মেঘলা, ভ্যাপসা গরম থেকে কি মুক্তি মিলবে
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি