ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

লোডশেডিংয়ে ফ্রিজের মাংস ভালো রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
ছবি: সংগৃহীত

মাংস সংরক্ষণ অনেক সময়ই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। পরিবারের প্রয়োজন অনুযায়ী মাংস দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে রাখা হচ্ছে। তবে ঝড়-বৃষ্টি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে—ফ্রিজে রাখা মাংস ঠিকমতো জমছে কি না, কিংবা বিদ্যুৎ না থাকলে তা কতক্ষণ নিরাপদ থাকবে।

বিশেষজ্ঞ ও রেফ্রিজারেটর টেকনিশিয়ানদের মতে, ডিপ ফ্রিজে রাখা মাংস পুরোপুরি জমে বরফ হতে সাধারণত ১২ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। তবে এ সময় কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে।

ফ্রিজে একসঙ্গে বেশি পরিমাণ মাংস গাদাগাদি করে রাখলে ঠান্ডা বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে মাংস জমতে তুলনামূলক বেশি সময় লাগে। অন্যদিকে, ছোট ছোট প্যাকেটে ভাগ করে পাতলা স্তরে সংরক্ষণ করলে দ্রুত বরফ জমে।

এ ছাড়া ফ্রিজের তাপমাত্রাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থার্মোস্ট্যাট সর্বনিম্ন তাপমাত্রা বা ‘সুপার কুল’ মোডে থাকলে মাংস দ্রুত জমাট বাঁধে।

লোডশেডিংয়ের সময় করণীয়

ফ্রিজের দরজা বারবার খুলবেন না

বিদ্যুৎ চলে গেলে ফ্রিজের দরজা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভালো মানের একটি ডিপ ফ্রিজ বিদ্যুৎ না থাকলেও সাধারণত ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ভেতরের খাবার নিরাপদ ও জমাট অবস্থায় রাখতে পারে। বারবার দরজা খুললে ঠান্ডা বাতাস বের হয়ে গিয়ে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়।

আরও পড়ুন

মাংসের প্যাকেটের মধ্যে ফাঁকা জায়গা রাখুন

মাংস সংরক্ষণের সময় প্যাকেটগুলোর মাঝে কিছুটা ফাঁকা জায়গা রাখা উচিত। এতে ঠান্ডা বাতাস সহজে চলাচল করতে পারে এবং সব প্যাকেট সমানভাবে ঠান্ডা থাকে।

আগে থেকেই বরফ তৈরি করে রাখুন

ঝড়-বৃষ্টির মৌসুমে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে কয়েকটি পানিভর্তি বোতল ফ্রিজে জমিয়ে রাখা যেতে পারে। বিদ্যুৎ চলে গেলে এসব বরফের বোতল মাংসের প্যাকেটের পাশে রাখলে ভেতরের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে কম রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে সংরক্ষণ করলে এবং কিছু সতর্কতা মেনে চললে লোডশেডিংয়ের মধ্যেও কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। এতে মাংসের স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণও বজায় থাকে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
ভারতে গরুর মাংস বিক্রি করায় মুসলিম ব্যক্তিকে জোর করে শূকরের মাংস খাওয়ানোর চেষ্টা
কালিয়াকৈরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি