ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হজমের স্বস্তি মেলে ভেজানো কিশমিশে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

ভারী খাবার খেলেই গ্যাস, অম্বল বা বুক জ্বালার সমস্যা এমন অভিযোগ এখন অনেকেরই নিত্যদিনের সঙ্গী। হজমের গোলমালে রাতের ঘুম নষ্ট হওয়া থেকে শুরু করে পরদিন ক্লান্তি, সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে থাকতে পারে ভেজানো কিশমিশে।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে রাতভর ভিজিয়ে রাখা কিশমিশ খেলে শরীরের নানা উপকার মিলতে পারে। নিয়মিত এই অভ্যাস হজমশক্তি উন্নত করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।

হজমে সহায়ক

কিশমিশে রয়েছে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার, যা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমানো এবং পেট পরিষ্কার রাখতে এটি কার্যকর। ফলে গ্যাস, অম্বল ও বুক জ্বালার মতো সমস্যাও নিয়ন্ত্রণে থাকতে পারে।

সারাদিনের শক্তি

কিশমিশে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি জোগায়। সকালে এটি খেলে অতিরিক্ত চা-কফি বা চিনি নির্ভরতা কমতে পারে। দিনের মাঝামাঝি ক্লান্তিও তুলনামূলক কম অনুভূত হয়।

আরও পড়ুন

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ কিশমিশ শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়তা করে। নিয়মিত সেবনে সর্দি-কাশি ও সাধারণ সংক্রমণের ঝুঁকি কমতে পারে।

হাড় মজবুত রাখতে ভূমিকা

কিশমিশে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের গঠন শক্ত রাখতে সাহায্য করে। বয়সজনিত হাড়ক্ষয় ও জয়েন্টের ব্যথা কমাতেও এটি সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হৃদযন্ত্রের যত্নে

নিয়মিত কিশমিশ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এতে হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বা বুক ধড়ফড়ের ঝুঁকি কিছুটা কমতে পারে।

যেভাবে খাবেন

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রাতে শোয়ার আগে এক বাটি পরিষ্কার পানিতে ৮-১০টি কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে পানি ঝরিয়ে ফুলে ওঠা কিশমিশ খেয়ে নিন। নিয়মিত এই অভ্যাস হালকা পেট, বাড়তি এনার্জি ও সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখতে পারে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী