ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি । ছবি: সংগৃহীত

খাদ্যতালিকায় সহজেই পাওয়া যায়, কিন্তু পুষ্টিগুণে অনন্য একটি ফল হলো আমলকি। ছোট এই ফলটি শুধু স্বাদের জন্যই নয়, বরং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আয়ুর্বেদ, ইউনানি ও আধুনিক পুষ্টিবিজ্ঞানে দীর্ঘদিন ধরেই আমলকির গুরুত্বের কথা বলা হচ্ছে।

কাঁচা, শুকনো, আচার কিংবা রস—বিভিন্নভাবে আমলকি খাওয়া যায়। যেভাবেই খাওয়া হোক না কেন, এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি ভালো রাখতে, ত্বক ও চুলের যত্নে ইতিবাচক ভূমিকা রাখে। এ কারণে দেশ-বিদেশে সুপারফুড হিসেবে পরিচিত এই ফলটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে প্রাকৃতিকভাবে ভিটামিন ‘সি’-এর অন্যতম ভালো উৎস হিসেবে আমলকির কদর বেশি।

পুষ্টিবিদরা জানান, আমলকির অন্যতম বিশেষত্ব হলো এটি কাঁচা অবস্থায় যেমন উপকারী, তেমনি প্রক্রিয়াজাত করার পরও এর অনেক পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। আমলকিতে থাকা ভিটামিন সি তাপ সহনশীল হওয়ায় শুকানো বা রান্নার পরও এর কার্যকারিতা অনেকটাই বজায় থাকে।

আরও পড়ুন

পুষ্টিবিদদের মতে, আমলকিতে রয়েছে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ট্যানিনের মতো উপকারী উপাদান। এগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত আমলকি খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, হজমশক্তি উন্নত হয় এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণ আমলকি রাখলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে এবং সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
সারাদিনের ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই ভরসা করেন এনার্জি ড্রিংকের ওপর।
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
আজ ৬ নভেম্বর, বিশ্ব চিৎকার বন্ধ দিবস। রাগ, ক্ষোভ কিংবা মতবিরোধের সময় চিৎকারের পরিবর্তে ধৈর্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ যোগাযোগের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে দিবসটি পালিত হয়।
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই।
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
আরও পড়ুন
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওল কচুর যত গুণ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে যেসব মসলা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির জাদুকরী ভূমিকা