ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির জাদুকরী ভূমিকা 

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
প্রতীকী ছবি

দীর্ঘমেয়াদি রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ভেষজ উপাদান মেথি অত্যন্ত কার্যকরী সমাধান হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত মেথি ভেজানো পানি অথবা মেথির চা পান করলে কেবল ডায়াবেটিস নয়, বরং বদহজম, দুশ্চিন্তা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বাংলাদেশে বর্তমানে প্রায় প্রতিটি ঘরেই ডায়াবেটিসের রোগী রয়েছে। সাধারণত এই রোগ হলে সারাজীবন কঠোর নিয়ম ও ওষুধের ওপর নির্ভর করতে হয়।

তবে লাইফস্টাইলে পরিবর্তন এবং ডায়েটে মেথি যুক্ত করার মাধ্যমে ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে আনা সম্ভব।

সাধারণত রান্নায় পাঁচফোড়ন হিসেবে ব্যবহৃত হলেও আয়ুর্বেদ শাস্ত্রে মেথির বহুমুখী ভেষজ গুণের কথা উল্লেখ রয়েছে। মেথিতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে।

চিকিৎসা শাস্ত্রে পিরিয়ড ক্র্যাম্প, স্ট্রোক, প্রোস্টেট বৃদ্ধি এবং স্থূলতা রোধে মেথি ব্যবহার করা হয়। বর্ষজীবী এই উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রাকৃতিক শক্তিও রয়েছে।

বিশেষ করে কৃমির সমস্যা এবং নতুন মায়েদের স্বাস্থ্যের জন্য মেথি অত্যন্ত উপকারী। তবে গবেষণায় দেখা গেছে, টাইপ-টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মেথি সবচেয়ে কার্যকর ফলাফল দেয়।

ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চ-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত পথ্য হিসেবে মেথি সেবনে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এবং রক্তে চিনি, কোলেস্টেরল ও চর্বির মাত্রা কমতে শুরু করে।

মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন তৈরিতে সরাসরি সাহায্য করে।

আরও পড়ুন

এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন ১০ গ্রাম মেথি গরম পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে। ৩০টি দেশের ২৫ হাজার পুরুষের ওপর পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, মেথির রসে থাকা সাপোনিস বা ডাইওসজেনিন নামক যৌগ মানবদেহের হরমোন স্তরকে উন্নত করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও সৌন্দর্য চর্চায় মেথির অবদান অনস্বীকার্য। চুল পড়া রোধ, রুক্ষতা দূর করা, ত্বকের ক্ষত, কালো দাগ এবং মুখের ব্রণ বা ফুসকুড়ি দূর করতে মেথি ভালো কাজ করে।

মেথির পূর্ণ উপকার পেতে এক চামচ মেথি এক গ্লাস গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে তা ঠান্ডা করে পান করা যেতে পারে। এ ছাড়া আদা ও দারুচিনি মিশিয়ে মেথির চা তৈরি করে নিয়মিত পান করলে তিন মাসের মধ্যেই এর জাদুকরী পরিবর্তন লক্ষ্য করা যায়।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
আরও পড়ুন
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওল কচুর যত গুণ
ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে যেসব মসলা