ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বর্ষায় কাপড় শুকাতে ঝামেলা? সহজ উপায়ে দূর করুন ভেজা গন্ধ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৫০ এএম
বর্ষায় কাপড় শুকাতে ঝামেলা? সহজ উপায়ে দূর করুন ভেজা গন্ধ । ছবি: সংগৃহীত

বর্ষাকাল এলেই টানা বৃষ্টি, মেঘলা আকাশ আর ঘরের ভেতর বাড়তি আর্দ্রতা নিত্যসঙ্গী হয়ে ওঠে। আর এই সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো কাপড় শুকানো। রোদ না থাকায় কাপড় শুকাতে অনেক সময় লাগে। অনেক ক্ষেত্রে কাপড়ে ভেজা গন্ধ, ছত্রাক কিংবা পোকার উপদ্রবও দেখা দেয়। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে বর্ষার দিনেও কাপড় দ্রুত ও সঠিকভাবে শুকানো সম্ভব।

বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষাকালে যতটা সম্ভব হালকা ও দ্রুত শুকিয়ে যায় এমন কাপড় ব্যবহার করা ভালো। কাপড় ধোয়ার পর অতিরিক্ত পানি ভালোভাবে ঝরিয়ে নিলে শুকাতে কম সময় লাগে। চাইলে শুকনো তোয়ালে দিয়ে কাপড় চেপে অতিরিক্ত পানি শুষে নেওয়া যেতে পারে।

বাইরে রোদ না থাকলে ঘরের এমন স্থানে কাপড় শুকাতে দিন, যেখানে বাতাস চলাচল ভালো। দড়িতে গাদাগাদি করে কাপড় ঝোলানোর বদলে হ্যাঙ্গার বা কাপড় শুকানোর স্ট্যান্ড ব্যবহার করলে চারপাশ দিয়ে বাতাস চলাচল করতে পারে এবং কাপড় দ্রুত শুকিয়ে যায়।

আরও পড়ুন

যে ঘরে কাপড় শুকানো হবে, সেখানে পাখা চালু রাখা এবং সম্ভব হলে জানালা খুলে দেওয়া ভালো। এতে আর্দ্রতা কমে এবং কাপড় সহজে শুকায়। তবে শোবার ঘরে কাপড় না শুকানোই ভালো, কারণ এতে ঘরের আর্দ্রতা বেড়ে অস্বস্তি তৈরি হতে পারে।

ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমাতে একটি পাত্রে লবণ বা চাল রেখে দেওয়া যেতে পারে। এগুলো বাতাসের আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে। কাপড় শুকিয়ে নেওয়ার পরও যদি ঘরে স্যাঁতসেঁতে গন্ধ থাকে, তাহলে ধূপ বা সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। কাপড় রাখার আলমারিতে ন্যাফথলিন ব্যবহার করলে দুর্গন্ধ ও পোকামাকড়ের উপদ্রবও কমে।

বিশেষজ্ঞরা আরও বলেন, কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে সামান্য সাদা ভিনেগার, খাবার সোডা বা জীবাণুনাশক তরল ব্যবহার করলে ভেজা গন্ধ কম থাকে। কাপড় পুরোপুরি শুকিয়ে গেলে ইস্তিরি করে নিলে অবশিষ্ট আর্দ্রতা দূর হয় এবং ছত্রাকের ঝুঁকিও কমে।

যাদের ঘরে কাপড় শুকানোর পর্যাপ্ত জায়গা নেই, তারা নিরাপদ ও বাতাস চলাচল করে এমন স্থানে কাপড় শুকাতে পারেন। বড় কাপড় পর্দার রড বা স্ট্যান্ডেও ঝুলিয়ে রাখা যেতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা থাকলে বাইরে শুকাতে দেওয়া কাপড় আগেই ঘরে তুলে আনা উচিত।

বর্ষাকালে কাপড় শুকানোর সময় আরেকটি বিষয় খেয়াল রাখা জরুরি। হ্যাঙ্গার বা স্ট্যান্ডে কাপড় এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে, যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না থাকে। কাপড়ের মাঝে ফাঁকা জায়গা থাকলে বাতাস সহজে চলাচল করতে পারে এবং কাপড় দ্রুত শুকিয়ে যায়।

সঠিক পদ্ধতিতে কাপড় শুকানোর অভ্যাস গড়ে তুললে বর্ষার দিনেও ভেজা গন্ধ, আর্দ্রতা ও ছত্রাকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই কাপড় ধোয়ার পর পানি ভালোভাবে ঝরিয়ে বাতাস চলাচল করে এমন জায়গায় শুকানোর অভ্যাসই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
জাঙ্গিয়ায় লুকিয়ে ইয়াবা পাচার, শেষ রক্ষা হলো না কাপড় ব্যবসায়ীর
কাপড়ের রোলের আড়ালে ৫ কোটি টাকার মোবাইলের চালান