ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টবে লাগাতে পারেন যে ৩ জাতের ফলের গাছ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

টবের মধ্যে ফলের গাছ লাগানো অনেকের কাছে বেশ কঠিন মনে হয়। তবে গাছ সম্পর্কে জ্ঞান রয়েছে যাদের তাদের মতে- টবে ফলের গাছ লাগানো কঠিন হলেও অসম্ভব নয়। তবে কোন কোন ফলের গাছ টবে লাগানো যায় তা জানেন কি?

কামরাঙা : কামরাঙা খেতে ভালোবাসেন অনেকেই। রোজ পানি দিলেই হবে। তবে মাটিতে পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। ফল ধরার সময় হলে নিয়মিত ডাল ছেঁটে দিলে ভালো হয়। ভালো মতো রোদ যেখানে আসে এমন জায়গায় রাখতে হবে কামরাঙার টব।

আরও পড়ুন

আম : আম খাওয়ার পর সেই বীজ টবের মাটিতে পুঁতে দিলে সেখান থেকে দিব্যি গাছ হবে। পর্যাপ্ত রোদ, পানি পেলেই তরতরিয়ে গাছ বড় হবে। তবে উত্তরের হাওয়া যেন গাছে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে।

ড্রাগন : বাড়ির ছাদ, বারান্দায় ড্রাগন ফলের গাছ বসানো যায় সহজেই। পর্যাপ্ত রোদ আর হেলান দেওয়ার জন্য একটি দেয়াল বা খুঁটি থাকলেই হলো। নিয়মিত পানি দিতে হবে ড্রাগন ফলের গাছে। কিন্তু গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস