ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায় 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম
অফিসে মন শুধু খাই খাই করে? ভুঁড়ি না বাড়িয়ে ক্ষুধা মেটাবেন যেসব খাবারে । ছবি: সংগৃহীত

অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছু খেতে ইচ্ছা করে। তখন অনেকেই চিপস, শিঙাড়া, মিষ্টি বা অন্যান্য ভাজাপোড়া খাবার বেছে নেন। মুহূর্তের জন্য এসব খাবার ভালো লাগলেও নিয়মিত খেলে ওজন বাড়ার পাশাপাশি মেদ ও স্থূলতার ঝুঁকিও বাড়ে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে অফিসের নাশতায় আনতে হবে ছোট্ট পরিবর্তন।

বিশেষজ্ঞদের মতে, ভাজাপোড়ার বদলে এমন কিছু খাবার বেছে নেওয়া উচিত, যা একদিকে সুস্বাদু, অন্যদিকে শরীরের জন্যও উপকারী। অফিসে সহজেই রাখা যায় এমন তিনটি স্বাস্থ্যকর খাবার হতে পারে আপনার সেরা সঙ্গী।

ঝাল বাদাম মাখা

মশলা, পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবুর রস ও সামান্য লবণ দিয়ে চিনাবাদাম মাখিয়ে খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি শরীরের জন্যও ভালো। চিনাবাদামে রয়েছে প্রচুর প্রোটিন ও উপকারী চর্বি, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এটি বাড়ি থেকে তৈরি করে নেওয়া যায়, আবার অনেক জায়গাতেই সহজে পাওয়া যায়।

আরও পড়ুন

মশলা দেওয়া সেদ্ধ ডিম

সেদ্ধ ডিম খেতে একঘেয়ে লাগলে একটু ভিন্নভাবে তৈরি করতে পারেন। সেদ্ধ ডিম অর্ধেক করে সামান্য তেল বা মাখনে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে নিন। এরপর সামান্য লবণ ও গোলমরিচ ছিটিয়ে খেলেই তৈরি স্বাস্থ্যকর নাশতা। এতে পেটও ভরবে, বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছাও কমবে।

সবুজ মুগের চাট

অঙ্কুরিত সবুজ মুগ হালকা ভাপিয়ে তাতে লেবুর রস, পেঁয়াজ, কাঁচা মরিচ ও সামান্য মসলা মিশিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু চাট। এতে রয়েছে প্রচুর প্রোটিন ও আঁশ, যা শরীরের জন্য উপকারী এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

স্বাস্থ্যকর অভ্যাসেই নিয়ন্ত্রণে থাকবে ওজন

অফিসে কাজের ফাঁকে ক্ষুধা লাগা স্বাভাবিক। তবে সেই ক্ষুধা মেটাতে প্রতিদিন ভাজাপোড়া বা অতিরিক্ত তেলযুক্ত খাবার না খেয়ে স্বাস্থ্যকর নাশতা বেছে নিলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ছোট এই পরিবর্তনই দীর্ঘমেয়াদে শরীরকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
সকালের নাশতা কেন এত জরুরি
মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে? দ্রুত কমাবেন যেভাবে
অফিসের ডেস্কে গাছ রেখে নিতে পারেন মানসিক প্রশান্তি