ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সকালের নাশতা কেন এত জরুরি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম
সকালের নাশতা বাদ? অজান্তেই ডেকে আনছেন নানা রোগ । ছবি: সংগৃহীত

অনেকেই ওজন কমানোর আশায় বা ব্যস্ততার কারণে সকালের নাশতা এড়িয়ে যান। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস শরীরের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। দিনের প্রথম খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগানোর পাশাপাশি মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং সারাদিনের কাজের জন্য প্রস্তুত করে।

সকালের স্বাস্থ্যকর নাশতা শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আঁশসমৃদ্ধ এবং কম চর্বি, কম চিনি ও কম লবণযুক্ত খাবার শরীরকে দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে বারবার অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সকালের নাশতা খেলে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে, মনোযোগ ও স্মৃতিশক্তি ভালো থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। শিশু-কিশোরদের ক্ষেত্রে এটি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। অন্যদিকে দীর্ঘদিন নাশতা বাদ দিলে অতিরিক্ত ক্ষুধার কারণে পরে একসঙ্গে বেশি খাবার খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে, যা ওজন বৃদ্ধি ও বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

স্বাস্থ্যকর সকালের নাশতায় আঁশসমৃদ্ধ খাবার রাখা সবচেয়ে ভালো। যেমন—আটা বা লাল আটার রুটি, ওটস, লাল চালের চিড়া, কম চিনি থাকা শস্যজাত খাবার, দুধ, দই, ডিম এবং মৌসুমি ফল। এসব খাবার শরীরে দীর্ঘ সময় শক্তি জোগায় এবং প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশের ঘাটতি পূরণে সাহায্য করে।

এছাড়া সকালে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। এতে শরীরের পানিশূন্যতা কমে এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক থাকে। যাদের সকালে খুব বেশি ক্ষুধা লাগে না, তারা অল্প পরিমাণ হলেও স্বাস্থ্যকর কিছু খেয়ে দিন শুরু করতে পারেন।

পুষ্টিবিদদের পরামর্শ, ওজন কমাতে বা সময় বাঁচাতে সকালের নাশতা বাদ না দিয়ে বরং পরিমিত ও পুষ্টিকর খাবার বেছে নেওয়াই সবচেয়ে ভালো। কারণ দিনের প্রথম খাবারই হতে পারে সুস্থ জীবনযাপারের অন্যতম ভিত্তি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
বৃষ্টিতে ভিজেছেন? বর্ষায় সুস্থ থাকতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো
সর্দি-কাশি হোক বা পেট খারাপ, বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি
টানা বৃষ্টিতে সুস্থ থাকতে ভুলেও যেসব ভুল করবেন না
সুস্থ থাকতে শরীরের অঙ্গভেদে খাবারের তালিকায় যা রাখবেন