ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কোন রাশির মানুষ দ্রুত প্রেমে পড়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
প্রেমে পড়ার বিষয়টি আপেক্ষিক। ছবি: সংগৃহীত

শুভ দৃষ্টির বিনিময় হলেই নাকি প্রেম হয়। তবে প্রেমে পড়ার বিষয়টি আপেক্ষিক। কিন্তু এর সাথে যে রাশির প্রভাব থাকে তা হয়ত জানেন না অনেকই।

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাধারণত দুইটি বিষয় দেখা যায়। প্রথম যারা একা ও স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। দ্বিতীয় যারা সবসময় পাশে কোনো সঙ্গী চায়। জ্যোতিষশাস্ত্র বলে— প্রেমে পড়ার বিষয়টিতে রাশির একটি বড় প্রভাব রয়েছে। আর মজার বিষয় হলো— এ প্রভাবের কারণে কিছু রাশির মানুষ খুব দ্রুত প্রেমে পড়ে যায়। আর তারা বেশ আবেগপ্রবণও হয়।

দ্রুত প্রেমে পড়ে এমন পাঁচটি রাশির কথা জানিয়েছে জ্যোতিষশাস্ত্রবিষয়ক ওয়েবসাইট অ্যাসট্রোফেম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট, তুলা ও মেষ রাশির মানুষেরা খুব দ্রুত প্রেমে পড়ে যায়। তারা আবেগপ্রবণ ও রোমান্টিক স্বভাবের হওয়ায় খুব সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হন।

আরও পড়ুন

চলুন জেনে নেওয়া যাক, রাশি অনুযায়ী আপনার জীবন কতটা প্রেমময়ী—

১. তুলা রাশি, যাদের ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত জন্ম তারিখ।

তুলা রাশি সবসময় অন্যের সঙ্গ পাওয়া একটি গোপন স্বপ্ন থাকে। এ রাশির মানুষ খুব দ্রুত প্রেমে পড়ে যায়। আর তাদের আকর্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সাধারণত অন্যরাও তাদের প্রেমকে সহজে গ্রহণ করে থাকে।

২. মেষ রাশি, যাদের ২১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জন্ম তারিখ।

মেষ রাশির মানুষ খুব দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা আবেগপ্রবণ ও অন্তর্দৃষ্টি দিয়ে সবকিছু বিবেচনা করতে চায়। আর সেই মোহ তাদের দ্রুত প্রেমে জড়িয়ে পড়ার বিষয়টি ঘটায়।

৩. সিংহ রাশি, যাদের ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত জন্ম তারিখ।

সিংহ রাশির জাতক/ জাতিকার ব্যক্তিত্ব প্রেম করার জন্য শ্রেষ্ঠ। এমনিতে সিংহ রাশির ব্যক্তিরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। তবে তারা উষ্ম হৃদয়েরও হয়। তারা নিজের প্রতি অন্যদের খুব ভালোভাবে আকৃষ্ট করতে পারে।

আর আপনার সঙ্গী সিংহ রাশির হলে ভয়ের কিছু নেই। কারণ তারা তাদের সঠিকভাবে যত্ন নেয় এবং বিশ্বস্ত থাকে।

৪. কর্কট রাশি, যাদের ২১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত জন্ম তারিখ।

কর্কট রাশির মানুষ পরিবার ও বন্ধুদের খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। কারও আচরণ একটু ভালো হলে এ রাশির মানুষ খুব দ্রুত ওই ব্যক্তির প্রতি প্রতিশ্রুতি বদ্ধ হয়ে পড়েন। সাধারণত এ রাশির মানুষ অন্যদের খুব যত্ন নেয়। চন্দ্র কর্কট রাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এ জন্য এই রাশির মানুষ আবেগপ্রবণ ও স্পর্শকাতর হয়ে থাকে।

৫. বৃশ্চিক রাশি, ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত যাদের জন্ম তারিখ।

বৃশ্চিক রাশির মানুষ সাধারণত তাদের আবেগগুলো একটু লুকাতে চায়। কারণ তারা নিজেদের অন্যের কাছে গোপন করে এবং কিছুটা অবিশ্বাসীও হয়ে থাকে। তবে অল্প সময়ের মধ্যেও কারও সঙ্গে শক্ত বন্ধন অনুভব করলে তারা সিদ্ধান্ত নেয় প্রেমে জড়িয়ে পড়ার।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড