ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে জেন-জিদের প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:১১ এএম
ভারতে জেন-জিদের প্রেমের নতুন ঠিকানা আন্দোলনের মিছিল, তরুণদের ভরসা ‘প্রতিবাদী প্রেম’ । ছবি: এআই দিয়ে তৈরি

ভারতে প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই নতুন এক প্রবণতা দেখা দিয়েছে তরুণদের মধ্যে। রাজনৈতিক দাবি আদায়ের মিছিল এখন শুধু প্রতিবাদের জায়গা নয়, অনেকের কাছে হয়ে উঠেছে নতুন সম্পর্ক গড়ে তোলারও স্থান। এই নতুন প্রবণতাকে বলা হচ্ছে ‘প্রতিবাদী প্রেম’।

ভারতের শিক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং মেডিকেল (নিট) প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজধানী দিল্লিসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ে। আন্দোলনে অংশ নেওয়া অনেক জেন-জি বা তরুণ-তরুণী একই চিন্তাধারার মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন, বন্ধুত্ব গড়ছেন, এমনকি সম্পর্কও শুরু করছেন।

জেন-জি বা তরুণদের মতে, কফিশপ বা পার্কে বসে পরিচিত হওয়ার চেয়ে আন্দোলনের ময়দানে একজন মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, আবেগ ও ব্যক্তিত্ব সহজেই বোঝা যায়। তাই অনেকেই এখন নিজেদের মতো মতাদর্শের মানুষ খুঁজতে আন্দোলনের মিছিলে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মজার ছলে পোস্ট করছেন, আমার সঙ্গে প্রতিবাদী প্রেমে (প্রোটেস্ট ডেট) যেতে চান? এমন পোস্টের পর অনেক তরুণ-তরুণীর কাছে অসংখ্য বার্তা এসেছে। পরে তারা সমমনোভাবাপন্নদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়ে নতুন সম্পর্কও গড়ে তুলেছেন।

আন্দোলনে অংশ নেওয়া তরুণদের ভাষ্য, সম্পর্ক টিকিয়ে রাখতে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে একে ওপরের দৃষ্টিভঙ্গির মিল গুরুত্বপূর্ণ। তাদের মতে, প্রশ্নফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যার অবস্থান মিলবে না, তার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা কঠিন।

তবে এই নতুন প্রবণতা নিয়ে সমালোচনাও রয়েছে। কেউ কেউ মনে করছেন, এতে আন্দোলনের গুরুত্ব কমে যেতে পারে। যদিও তরুণদের দাবি, বিষয়টি ঠিক উল্টো। তাদের মতে, এই প্রবণতার কারণে আরও বেশি তরুণ সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আগ্রহী হয়ে আন্দোলনে অংশ নিচ্ছেন।

ভারতের ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান শিক্ষার্থী বিক্ষোভেও এই ‘প্রতিবাদী প্রেম’ প্রবণতা দেখা যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেকের মতে, আন্দোলন শেষ হলেও সেখানে গড়ে ওঠা সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় বন্দি নারী জেলার
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড