ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গলা ব্যথায় ফুটন্ত গরম পানি খাচ্ছেন? উপকারের বদলে বাড়তে পারে ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
গলা ব্যথায় ফুটন্ত গরম পানি খাওয়া কতটা উপকার বা ক্ষতি তা জেনে নিন । ছবি: সংগৃহীত

মৌসুম বদলালেই অনেকের গলা ব্যথা, সর্দি, কাশি ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। এ সময় গরম পানি, গরম চা বা গরম স্যুপ খেলে দ্রুত আরাম মিলবে—এমন ধারণা অনেকেরই। তবে চিকিৎসকদের মতে, অত্যধিক গরম বা ফুটন্ত পানি গলার জন্য উপকারের বদলে ক্ষতির কারণও হতে পারে।

ভাইরাসজনিত সংক্রমণের সময় শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে গলা ও নাকের ভেতরে প্রদাহ তৈরি করে। এর ফলে গলা ব্যথা, কাশি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। এই সময় শরীরকে পর্যাপ্ত পানি দিয়ে আর্দ্র রাখা খুবই জরুরি। পর্যাপ্ত পানি পান না করলে কফ ঘন হয়ে যায়, ফলে অস্বস্তি আরও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন

এই সময় কী কী অভ্যাস উপকারী এবং কী এড়িয়ে চলবেন, তা জেনে রাখা জরুরি।

১. ফুটন্ত গরম পানি বা খাবার খাওয়া ঠিক নয়। এতে গলার সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ব্যথা আরও বাড়তে পারে।
২. ঈষদুষ্ণ পানি পান করুন। এটি গলায় আরাম দেয় এবং শরীরকে আর্দ্র রাখে।
৩. গরম পানির ভাপ নিতে পারেন। এতে জমে থাকা কফ পাতলা হয় এবং শ্বাস নিতে স্বস্তি পাওয়া যায়।
৪. চিকেন স্যুপ, আদা দেওয়া চা ও অন্যান্য তরল খাবার খেতে পারেন। তবে সেগুলো যেন অতিরিক্ত গরম না হয়।
৫. অত্যধিক গরম বা খুব ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন। মাঝারি তাপমাত্রার খাবার ও পানীয় গলার জন্য বেশি উপযোগী।

চিকিৎসকদের পরামর্শ, সর্দি-কাশি বা গলা ব্যথার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত পানি পান করে শরীরকে আর্দ্র রাখা। একই সঙ্গে সহনীয় উষ্ণতার তরল খাবার গ্রহণ করলে গলার অস্বস্তি কমে এবং সুস্থ হতে সুবিধা হয়। যদি গলা ব্যথা দীর্ঘদিন স্থায়ী হয়, জ্বর বেশি থাকে বা শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
জেনে নিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা
ঘুম আসতে দেরি হয়? রাতে গরম পানিতে গোসলেই মিলতে পারে সমাধান
সকালের কাশি আর গলা ব্যথা, হতে পারে ক্যানসারের লক্ষণ