ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেনে নিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত

আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সকলেরই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। ওজন কমাতে অনেকে সকালে গরম পানিতে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খান। হজমশক্তি বাড়াতেও মধু বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে গরম পানিতে কুসুম গরম পানিতে মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

হজমশক্তি বাড়ায়

কুসুম গরম পানিতে মধু হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। তাই যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ভালো উপকার মেলে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

নিয়মিত সকালে মধু-পানি পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

আরও পড়ুন

ত্বক উজ্জ্বল রাখে

শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে মধু-পানি। এর ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ। সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয়।

এনার্জি জোগায়

সকালে খালি পেটে মধু-পানি পান করলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়। সারাদিন কাজে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে এটি বেশ কার্যকর।

যেভাবে খাবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।

তবে ডায়াবেটিস বা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আরও পড়ুন
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১