ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিসে মুড়ি নাকি চিঁড়া, কোনটি বেশি উপকারী

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
মুড়ি নাকি চিঁড়ে, ডায়াবেটিসে কোনটি খাবেন । ছবি: সংগৃহীত

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নাস্তায় কী খাবেন, তা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। বাঙালির পরিচিত দুই খাবার মুড়ি ও চিঁড়া— এর মধ্যে কোনটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশি সহায়ক, সে বিষয়ে বিশেষজ্ঞরা চিঁড়াকেই এগিয়ে রাখছেন।

বিশেষজ্ঞদের মতে, চিঁড়ার শর্করা বৃদ্ধির সূচক তুলনামূলক কম। তাই এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। অন্যদিকে, মুড়ির শর্করা বৃদ্ধির সূচক বেশি হওয়ায় বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে।

শুধু তাই নয়, চিঁড়াতে মুড়ির তুলনায় আঁশের পরিমাণও বেশি। এই আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং হজমের জন্যও উপকারী। অন্যদিকে মুড়ি সহজপাচ্য হলেও এতে আঁশের পরিমাণ কম।

আরও পড়ুন

পুষ্টিগুণের দিক থেকেও চিঁড়া এগিয়ে। এতে রয়েছে আয়রন ও ভিটামিন বি, যা শরীরের জন্য উপকারী। পাশাপাশি এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এবং চর্বিযুক্ত যকৃতের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে। অন্যদিকে, মুড়ি প্রক্রিয়াজাত খাবার হওয়ায় এতে এসব পুষ্টিগুণ তুলনামূলক কম থাকে। অতিরিক্ত খেলে ওজন বাড়ার আশঙ্কাও থাকতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মুড়ি একেবারেই খাওয়া যাবে না— এমন নয়। পরিমিত পরিমাণে মাঝেমধ্যে মুড়ি খাওয়া যেতে পারে। তবে সবজির তরকারি বা অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে খেলে তা আরও ভারসাম্যপূর্ণ হয়।

অন্যদিকে, চিঁড়া খাওয়ার সময় চিনি, গুড় বা কলা না মেশানোর পরামর্শ দেওয়া হয়েছে। টক দইয়ের সঙ্গে অথবা বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেলে এটি আরও স্বাস্থ্যকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু খাবার নির্বাচনই নয়, পরিমাণের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তাই নিয়ম মেনে ও পরিমিত পরিমাণে খাবার খাওয়াই সবচেয়ে ভালো অভ্যাস।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
চকোলেট না খেলেও শিশুর ডায়াবেটিস, যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন