ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোবাইল-কম্পিউটারে চোখ ক্লান্ত? আরাম পেতে মানুন এই ৪ উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
চোখ সুস্থ রাখতে বিশেষজ্ঞদের ৪ পরামর্শ   । ছবি: সংগৃহীত

এখন কাজ, পড়াশোনা থেকে শুরু করে বিনোদন— সবকিছুরই বড় অংশ জুড়ে রয়েছে মোবাইল, কম্পিউটার ও অন্যান্য পর্দা। ফলে দিনের অনেকটা সময়ই চোখ রাখতে হচ্ছে পর্দার দিকে। এর প্রভাব পড়ছে চোখের ওপর। দীর্ঘক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ, শুষ্কতা, জ্বালাভাব, ঝাপসা দেখা এবং মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পুষ্টিকর খাবার খেলেই চোখ ভালো রাখা সম্ভব নয়। দুধ, গাজর, ডিম, মাছ ও শাকসবজি চোখের জন্য উপকারী হলেও, দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের বিশ্রামও সমান জরুরি।

চোখের ক্লান্তি কমাতে সবচেয়ে কার্যকর অভ্যাসগুলোর একটি হলো ২০-২০-২০ নিয়ম। অর্থাৎ প্রতি ২০ মিনিট পর প্রায় ২০ মিটার দূরের কোনো কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এতে চোখের ওপর চাপ কমে এবং দীর্ঘক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকার ক্লান্তি কিছুটা দূর হয়। চাইলে কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখেও বিশ্রাম দিতে পারেন।

একটানা কাজের সময় অনেকেই স্বাভাবিকের তুলনায় কম চোখের পাতা ফেলেন। এতে চোখ দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই কাজের ফাঁকে সচেতনভাবে কয়েকবার চোখের পাতা ফেলতে হবে। এতে চোখের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।

আরও পড়ুন

পর্যাপ্ত পানি পান করাও চোখ ভালো রাখার গুরুত্বপূর্ণ উপায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে শরীরের পাশাপাশি চোখও আর্দ্র থাকে। এতে চোখ শুষ্ক হওয়ার ঝুঁকি কমে। চোখে অস্বস্তি হলে ঠান্ডা পানির ঝাপটাও কিছুটা স্বস্তি দিতে পারে।

দীর্ঘ সময় পর্দা ব্যবহার করলে প্রয়োজনে বিশেষ ধরনের সুরক্ষামূলক চশমা ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে চোখের আর্দ্রতা বজায় রাখতে লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে। এতে শুষ্ক চোখের সমস্যা কিছুটা কমতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিনের ব্যস্ততার মাঝেও চোখকে নিয়মিত বিশ্রাম দেওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং সঠিক অভ্যাস গড়ে তোলাই চোখ সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
বর্ষায় কেন বাড়ে চোখের ছোঁয়াচে রোগ, জানুন জরুরি সতর্কতা 
কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখছেন? অবহেলা করলেই হতে পারে প্রাণঘাতী বিপদ
বিশেষ উপায়ে চোখের যত্ন নিলে সহজে পড়বে না ছানি
চোখের নিচে ফোলাভাব বা কালো দাগ? সঠিক আন্ডার আইক্রিমেই লুকিয়ে আছে সমাধান