ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কম বয়সেই বন্ধ্যাত্বের ঝুঁকি? নারীদের যে ৩ লক্ষণ অবহেলা নয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম
কম বয়সেই মা হতে সমস্যা? নারীদের যে ৩ লক্ষণে হবেন সতর্ক । ছবি: সংগৃহীত

মা হওয়ার বয়স নিয়ে এখন আর নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। কেরিয়ার, চাকরি ও নানা ব্যক্তিগত কারণে অনেক নারীই আগের তুলনায় দেরিতে মাতৃত্বের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে জীবনযাত্রার পরিবর্তন, মানসিক চাপ, খাদ্যাভ্যাস এবং হরমোনের নানা সমস্যার কারণে কম বয়সেও সন্তানধারণে সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, শরীরে কিছু পরিবর্তন আগে থেকেই দেখা দিতে পারে। সেসব লক্ষণ সময়মতো চিনতে পারলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সহজ হয় এবং সন্তানধারণের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।

অনিয়মিত ঋতুস্রাব

প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব না হওয়া, ২১ দিনের কম ব্যবধানে বারবার ঋতুস্রাব হওয়া কিংবা মাসের পর মাস ঋতুস্রাব বন্ধ থাকা স্বাভাবিক নয়।

এর সঙ্গে যদি অতিরিক্ত রক্তপাত, অসহ্য পেটব্যথা বা শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে জরায়ুতে মাংসপিণ্ড তৈরি হতে পারে। এর ফলে অতিরিক্ত রক্তপাত ও ব্যথার পাশাপাশি পরবর্তী সময়ে সন্তানধারণেও সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

ঋতুস্রাবের আগে-পরে তীব্র ব্যথা

ঋতুস্রাবের সময় ব্যথা হওয়া অনেকের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু ঋতুস্রাব শুরুর আগেই তলপেট ও কোমরে তীব্র ব্যথা শুরু হওয়া এবং ঋতুস্রাব শেষ হওয়ার পরও কয়েক দিন সেই ব্যথা থাকা স্বাভাবিক নয়।

মলত্যাগ বা প্রস্রাবের সময় তলপেটে ব্যথা, অতিরিক্ত রক্তপাত, মাসে দুবার ঋতুস্রাব হওয়া এবং একই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও সতর্ক হওয়া প্রয়োজন।

এসব লক্ষণ এন্ডোমেট্রিয়োসিসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ সমস্যায় জরায়ুর ভেতরের মতো টিস্যু জরায়ুর বাইরে তৈরি হতে পারে। ডিম্বাশয় ও ডিম্বনালিতেও সিস্ট তৈরি হতে পারে, যা পরবর্তীতে সন্তানধারণে বাধা সৃষ্টি করতে পারে।

হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ

শরীরে হঠাৎ অতিরিক্ত লোম গজানো, মুখে বারবার ব্রণ হওয়া, মাথার চুল পাতলা হয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া এবং ঘন ঘন মেজাজ পরিবর্তন—এসব লক্ষণও অবহেলা করা উচিত নয়।

এগুলো পলিসিস্টিক ডিম্বাশয় সমস্যার লক্ষণ হতে পারে। শরীরে নারী হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে গেলে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। এই সমস্যা থাকলে ঋতুচক্র অনিয়মিত হওয়ার পাশাপাশি সন্তানধারণেও সমস্যা হতে পারে।

লক্ষণ দেখা দিলে কী করবেন?

শুধু একটি লক্ষণ দেখেই বন্ধ্যাত্বের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তবে ঋতুস্রাবের অস্বাভাবিকতা, তীব্র ব্যথা বা হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ নিয়মিত দেখা দিলে তা অবহেলা না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সময়মতো কারণ শনাক্ত করা গেলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া সম্ভব। তাই শরীরের পরিবর্তনকে স্বাভাবিক ভেবে দীর্ঘদিন এড়িয়ে না গিয়ে সচেতন হওয়াই ভালো।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
নারীদের গোসলের ছবি তোলা নিয়ে উত্তেজনার পর তুমুল মারামারি