ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বর্ষায় কফি জমাট বেঁধে যাচ্ছে? এক কৌশলেই থাকবে ঝরঝরে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম
বর্ষায় কফি দলা পাকানো ঠেকাতে বায়ুনিরোধী পাত্রে রাখুন, সঙ্গে দিন এক টুকরো টিস্যু পেপার । ছবি: সংগৃহীত

সকালের ঘুমঘুম ভাব কাটাতে এক কাপ গরম কফি অনেকেরই পছন্দ। কিন্তু বর্ষা এলেই কফি সংরক্ষণ নিয়ে তৈরি হয় নতুন ঝামেলা। শিশি খুললেই দেখা যায়, কফি দলা পাকিয়ে গেছে। অতিরিক্ত আর্দ্রতার কারণে এমনটা হতে পারে। তবে সামান্য একটি কাগজ ব্যবহার করেই কফি ভালো রাখার সহজ উপায় রয়েছে।

কফি ঠিকভাবে সংরক্ষণ না করলে অল্প সময়ের মধ্যেই এর গুণমান নষ্ট হতে পারে। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই সমস্যা আরও বাড়ে। ফলে কফির গন্ধ, স্বাদ ও গুণমানেও প্রভাব পড়ে।

ফ্রিজে রাখবেন না কফি

কফি ভালো রাখতে অনেকেই শিশি বা প্যাকেট ফ্রিজে রেখে দেন। তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে এটি কফির জন্য ভালো নয়। তাই কফি সংরক্ষণে ফ্রিজ ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন

কাজে দেবে এক টুকরো কাগজ

কফি প্যাকেট থেকে বের করে একটি ভালোভাবে বন্ধ করা যায় এমন বায়ুনিরোধী পাত্রে রাখুন। এরপর পাত্রের ভেতরে একটি টিস্যু পেপার ভাঁজ করে রেখে দিন। এই কাগজ অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করবে।

তবে দীর্ঘদিন একই টিস্যু পেপার রেখে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট সময় পরপর কাগজটি বদলে দিতে হবে। এতে কফির মধ্যে আর্দ্রতা জমে দলা পাকানোর প্রবণতা কমবে।

সঠিকভাবে সংরক্ষণ করলে কফি ফ্রিজে না রেখেও দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। তাই বর্ষায় কফি সংরক্ষণের ক্ষেত্রে মূল বিষয় হলো আর্দ্রতা থেকে কফিকে দূরে রাখা এবং পাত্রটি ভালোভাবে বন্ধ করে রাখা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
কফিতে দুধ মিশিয়ে খেলে শরীরে যে পরিবর্তন ঘটে