ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা, খাবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
রক্তে কোলেস্টেরল ও তোকমা। কোলাজ ছবি: সংগৃহীত

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। তাই অনেকেই খাবারের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এ ক্ষেত্রে চিয়া বীজ বা ইসবগুলের কথা প্রায়ই শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যকর খাবারের তালিকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তোকমা বা তুলসীর বীজ। নিয়মিত এই বীজ খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কিছুটা উপকার মিলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

তোকমা বা তুলসীর বীজ দেখতে ছোট ও কালো। পানিতে ভিজিয়ে রাখলে বীজগুলো ফুলে গিয়ে জেলির মতো আবরণ তৈরি করে। এতে রয়েছে ডায়েটারি ফাইবার, উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, স্বাস্থ্যকর ফ্যাট, আয়রন, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়ামের মতো বিভিন্ন পুষ্টি উপাদান। অনেকের কাছে এটি সবজা বীজ নামেও পরিচিত।

মধুমেহ রোগের চিকিৎসক আশিস মিত্র জানান, তোকমার বীজে থাকা দ্রাব্য ডায়েটারি ফাইবার পানিতে ভিজে জেলির মতো হয়ে যায়। পরিপাকতন্ত্রে এই ধরনের ফাইবার কোলেস্টেরল শোষণের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পিত্তথলি থেকে নিঃসৃত অ্যাসিড শরীর থেকে বের করে দিতেও এটি সহায়তা করতে পারে। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তোকমার বীজ কিছুটা ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

এ বিষয়ে চিকিৎসক বলেন, ‘শুধু তুলসীর বীজ নয়, চিয়া বীজ বা ইসবগুল আমাদের দেশে খুব জনপ্রিয়। মূল কথা, এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলি খেলে শরীরে কোলেস্টেরলের শোষণ কমে যায়। তবে মনে রাখতে হবে, খাবারের মধ্যে থেকে যে কোলেস্টেরল আমরা পাই, তার শোষণে প্রভাব পড়ে। লিভার থেকে যে কোলেস্টেরল তৈরি হয়, তাতে তেমন কোনও সরাসরি প্রভাব ফেলতে পারে না। শরীরে তৈরি হওয়া অতিরিক্ত ক্ষতিকারক কোলেস্টেরলকে কমানোর জন্য শুধু এই বীজ খেলে হবে না। খাদ্যাভ্যাস বদলাতে হবে, ওষুধও খেতে হতে পারে সঙ্গে।’

তাই কোলেস্টেরল কমানোর জন্য শুধু তোকমা খাওয়ার ওপর নির্ভর করলে চলবে না। খাবারের ধরন ও জীবনযাপনে পরিবর্তন আনার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও নিতে হতে পারে।

তোকমা, চিয়া বীজ বা ইসবগুল খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হলো, এগুলো পানিতে ভিজিয়ে টক দই বা ইয়োগার্টের সঙ্গে খেতে পারেন। আবার সামান্য গরম বা কুসুম কুসুম গরম পানিতে ইসবগুল ভিজিয়েও খাওয়া যায়। তবে নিয়মিত কোনো স্বাস্থ্যসমস্যা থাকলে বা কোলেস্টেরলের ওষুধ খেলে খাদ্যতালিকায় এসব যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বড় দুঃসংবাদ, যা জানালেন গবেষকরা
বিয়েতে নতুন জামাইকে আস্ত খাসি, কীভাবে চালু হলো এই রীতি?
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ৫ খাবারেই মিলতে পারে সমাধান
চুলে সাবান ব্যবহার করলে কী হয়