ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ৫ খাবারেই মিলতে পারে সমাধান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

গরমে অনেকেই আবার কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা কাটছে বাথরুমে। তাও পেট পরিষ্কার হচ্ছে না। পেট পরিষ্কার না হওয়ার দরুন খিদেও পাচ্ছে না। ফলে সারাদিন তাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। কোষ্ঠকাঠিন্য থাকলে অস্থিরতায় দিন কাটে।

এ রোগে আক্রান্ত হলে দিনটা ভালো যায় না, সারাদিন খারাপ যায়। আর পেটের ভেতর কেমন অস্বস্তি লাগে। আর অস্বস্তিকর গরমে শরীর জ্বালাপোড়া করে। তীব্র দাবদাহে শরীরের যাতা-অবস্থা হয়। আর এই ফাঁক গলে নানা রোগ গোপনেই বাসা বাঁধছে। পেট ফাঁপা, গ্যাস, বদহজম ইত্যাদি জটিলতায় ভুগছেন।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়। আসলে মলকে নরম করার জন্য প্রয়োজন হয় পানির। আর গ্রীষ্মে আপনার শরীরে পানিরই ঘাটতি হয় বেশি। ফলে মল নরম হয় না। এ কারণে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ বাড়ে। তবে সমস্যা নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। বরং আপনাকে এর সমাধান খুঁজে বের করতে হবে। তাই সতর্ক থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেন জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমন হলে এ সমস্যার সমাধান করবেন কীভাবে? আসুন জানা যাক—

আরও পড়ুন

১. দিনে ৩-৪ লিটার পানি পান

তীব্র গরম পড়েছে। দাবদাহের জ্বালায় একদম নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে দেহ থেকে পানির মতো অনবরত ঘাম বেরিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে নির্গত হচ্ছে জরুরি খনিজ। এ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হওয়া খুবই স্বাভাবিক। তবে চিন্তা নেই, এ সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে পর্যাপ্ত পানি পান। দিনে অন্ততপক্ষে ৩-৪ লিটার পানি পান করুন। তাহলেই আপনার শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ঠিকমতো চলবে। এমনকি সকাল-সকাল পেট পরিষ্কারও হয়ে যাবে। তাই সঠিক পরিমাণে পানি পান করতে ভুলবেন না।

২. শাক-সবজি

কোষ্ঠকাঠিন্য আক্রান্ত ব্যক্তির ডায়েটে ফাইবারের অভাব লক্ষ করা যায়। তারা সাধারণত কার্ব, প্রোটিন রিচ ডায়েট খেয়ে থাকেন। সে কারণে পেট পরিষ্কার হতে চায় না। এমনকি মলের গঠনও ঠিকমতো হয় না। তাই তাদের প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রাখতে হবে। বিশেষ করে, এই গরমের দিনে মসুর ডাল, শাক-সবজি খাওয়া খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমে পেট সহজে পরিষ্কার হয়। এ ছাড়া শাক-সবজি হলো ভিটামিন, খনিজের ভাণ্ডার। তাই এ খাবার খেলে শরীর সার্বিকভাবে সুস্থ থাকবে।

৩. ফলের রসে

ফল চিবিয়ে খেলে সব থেকে বেশি উপকারী। কারণ এর মাধ্যমে দেহে পৌঁছে যায় পর্যাপ্ত ফাইবার। আবার চিবিয়ে না খেয়ে থাকতে পারবেপারলে ফলের রস খান। বিশেষ করে, এই গরমে রস করে ফল খেলেও খুবই উপকার মেলে। এতে শরীরে পানির ঘাটতি পূরণ হয়। এ ছাড়া পৌঁছে যায় ফাইবার, ভিটামিন ও খনিজ। ফলে অনায়াসে শরীর সুস্থ থাকতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। তাই এখন থেকে প্রতিদিন অন্তত এক গ্লাস ফলের রস পান করুন।

৪. ইসবগুল

পেট পরিষ্কার করতে চাইলে ইসবগুলের থেকে ভালো কোনো বিকল্প আমাদের হাতে এখনও নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফলে ইসবগুল খেলেই পেট পরিষ্কার হয়ে যায় খুবই সহজে। এ ক্ষেত্রে কিছুটা পরিমাণে ইসবগুল এক গ্লাস পানিতে ভিজিয়ে রাতেরবেলা খেয়ে নিন। সকালে উঠে দেখবেন পায়খানার বেগ এসেছে। আর ইসবগুল কোলেস্টেরল রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এই গরমে কোষ্ঠকাঠিন কাটাতে অবশ্যই এই প্রাকৃতিক উপাদান খান।

৫. তিসির বীজ

কোষ্ঠকাঠিন্য দূরতে পারে তিসি কাটাতে আপনার হাতিয়া হতে পারে তিসির বীজও। এই বীজের অনেক গুণ। এতে আছে ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস। তাই পেটের নানা সমস্যার সহজ সমাধান করতে পারে এই বীজ। এ ছাড়া তিসির বীজ পেট পরিষ্কারেও সিদ্ধহস্ত। এ বীজ গুঁড়ো করে সালাদে মেশাতে পারেন কিংবা পানি ছড়িয়ে দিতে পারেন। আশা করছি সহজেই পেট ক্লিয়ার হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বড় দুঃসংবাদ, যা জানালেন গবেষকরা
বিয়েতে নতুন জামাইকে আস্ত খাসি, কীভাবে চালু হলো এই রীতি?
কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা, খাবেন যেভাবে
চুলে সাবান ব্যবহার করলে কী হয়