ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

খুব শক্ত করে চুল বাঁধলে মাথাব্যথা হয় কেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম
খুব শক্ত করে চুল বাঁধলে মাথার ত্বকে টান পড়ে শুরু হতে পারে মাথাব্যথা । ছবি: সংগৃহীত

অফিসে কাজ করতে করতে হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা। আবার ছুটির দিনে আরাম করে বই পড়ার সময়ও মাথার এক পাশে টনটন ব্যথা। মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। তবে অনেক সময় নিজের অজান্তেই করা একটি সাধারণ ভুল থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। আর সেই ভুলটি হলো খুব শক্ত করে চুল বাঁধা।

চুল শক্ত করে বাঁধলে মাথার ত্বক ও চুলের গোড়ায় অতিরিক্ত টান পড়ে। এর ফলে মাথাব্যথা শুরু হতে পারে। বিশেষ করে শক্ত করে লেজের মতো করে চুল বাঁধা বা খোঁপা করলে এ ধরনের সমস্যা বেশি হতে পারে।

কেন হয় এই মাথাব্যথা?

চিকিৎসকদের মতে, চুল অতিরিক্ত টেনে বাঁধলে মাথার বাইরের অংশে চাপ পড়ে। এই টান থেকেই মাথাব্যথা শুরু হতে পারে। শুধু চুলের বাঁধনই নয়, খুব আঁটসাঁট হেলমেট বা হেলমেটের শক্ত ফিতার কারণেও একই ধরনের ব্যথা হতে পারে।

অনেক সময় চুলের বাঁধন খুলে ফেললে বা হেলমেট খুলে কিছুক্ষণ বিশ্রাম নিলেই ব্যথা কমে যায়। তবে ব্যথা দীর্ঘ সময় ধরে থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়।

আরও পড়ুন

কীভাবে এড়াবেন এই সমস্যা?

মাথাব্যথা এড়াতে চুল খুব বেশি শক্ত করে না বাঁধাই ভালো। চুলের গোড়ায় যেন অতিরিক্ত টান না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। খোঁপা বা চুলের বাঁধন কিছুটা ঢিলেঢালা রাখলে আরাম পাওয়া যেতে পারে।

হেলমেট ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। খুব ছোট বা আঁটসাঁট হেলমেট ব্যবহার না করাই ভালো। হেলমেটের ফিতাও যেন অতিরিক্ত শক্ত না হয়।

তবে চুলের বাঁধন খুলে ফেলার পরও যদি মাথাব্যথা দীর্ঘ সময় থাকে, বারবার ফিরে আসে বা তীব্র হয়ে ওঠে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ মাথাব্যথার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রসাধনী বাছাই ও ব্যবহারে যে ভুলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে
অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এ মাসে স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হয়।
প্রসাধনী বাছাই ও ব্যবহারে যে ভুলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে
আরও পড়ুন
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
তীব্র গরমে বাড়ছে ‘হিট হেডেক’, সতর্ক থাকুন 
ইফতারের পর মাথাব্যথা: কারণ, করণীয় ও প্রতিকার