ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ছোঁয়া লাগতেই নুয়ে পড়ে কেন লজ্জাবতী গাছ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম
সামান্য স্পর্শেই গুটিয়ে যায় লজ্জাবতী গাছের পাতা, কিছুক্ষণ পর আবার ফিরে আসে স্বাভাবিক অবস্থায় । ছবি: সংগৃহীত

সামান্য ছোঁয়াতেই মুহূর্তের মধ্যে গুটিয়ে যায় লজ্জাবতী গাছের পাতা। কখনও আবার পুরো ডাঁটিও নুয়ে পড়ে। দেখে মনে হয়, যেন লজ্জা পেয়েই মাথা নিচু করেছে গাছটি। তবে নাম লজ্জাবতী হলেও এর পাতা গুটিয়ে যাওয়ার সঙ্গে আসলে লজ্জার কোনো সম্পর্ক নেই। এর পেছনে রয়েছে গাছটির নিজস্ব এক ধরনের আত্মরক্ষার কৌশল।

লজ্জাবতী গাছের পাতা ও ডাঁটি অত্যন্ত স্পর্শকাতর। বাইরের কোনো বস্তু স্পর্শ করলে গাছটি সেটিকে সম্ভাব্য বিপদ হিসেবে ধরে নেয়। আর তখনই শুরু হয় বিশেষ প্রতিক্রিয়া।

স্পর্শ লাগার পর পাতার কোষে থাকা পানি ও অন্যান্য তরল এক জায়গা থেকে পাশের কোষে সরে যেতে থাকে। এর ফলে পাতার কোষগুলোর চাপ কমে যায় এবং পাতাগুলো গুটিয়ে যেতে শুরু করে। কখনও ডাঁটিও নুয়ে পড়ে।

আরও পড়ুন
Web-Image
ছবি: সংগৃহীত

শুধু স্পর্শেই নয়, অন্ধকারেও লজ্জাবতী গাছের পাতা গুটিয়ে থাকতে পারে। আবার দিনের আলোতে পাতা ধীরে ধীরে খুলে যায় এবং গাছটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

স্পর্শের কারণে পাতা গুটিয়ে যাওয়ার কিছুক্ষণ পর যখন আর কোনো বিপদের আশঙ্কা থাকে না, তখন আবার কোষে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। ধীরে ধীরে পাতাগুলো মেলে যায়, ডাঁটি সোজা হয়ে দাঁড়ায়।

তাই লজ্জাবতী গাছকে ছুঁলেই সে সত্যিই লজ্জা পায় না। বরং সামান্য স্পর্শকেও সম্ভাব্য বিপদ মনে করে নিজেকে রক্ষা করার জন্যই গুটিয়ে যায় তার কোমল পাতা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রসাধনী বাছাই ও ব্যবহারে যে ভুলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে
অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এ মাসে স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হয়।
প্রসাধনী বাছাই ও ব্যবহারে যে ভুলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে
আরও পড়ুন
পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন 
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ন্যায়বিচার চান কৃষক