ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বর্ষায় কাঁচা মরিচ সপ্তাহজুড়ে তাজা রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম
বর্ষায় আর্দ্রতার কারণে দ্রুত পচে যেতে পারে কাঁচা মরিচ, সঠিকভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন তাজা রাখা সম্ভব । ছবি: সংগৃহীত

বর্ষা এলেই রান্নাঘরে কাঁচা মরিচ নিয়ে বাড়ে বিড়ম্বনা। বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনার দু-এক দিনের মধ্যেই অনেক সময় সেগুলো কালো হয়ে যায়, নরম হয়ে পচতে শুরু করে। অথচ প্রতিদিনের রান্নায় কাঁচা মরিচের প্রয়োজন রয়েছে। তাই একসঙ্গে বেশি করে কিনে রাখলেও কীভাবে সেগুলো দীর্ঘদিন তাজা রাখা যায়, তা জানা থাকলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে কাঁচা মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা সপ্তাহে একদিন বাজার করেন, তাদের জন্য একসঙ্গে কেনা কাঁচা মরিচ কয়েক দিন ভালো রাখা বেশ কঠিন হয়ে পড়ে। তবে সঠিকভাবে সংরক্ষণ করলে এক সপ্তাহেরও বেশি সময় কাঁচা মরিচ সতেজ রাখা সম্ভব।

ফ্রিজে রাখার আগে যা করবেন

বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনার পর প্রথমেই পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর পাখার নিচে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মরিচের গায়ে পানি বা অতিরিক্ত আর্দ্রতা থাকলে দ্রুত পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সংরক্ষণের আগে মরিচ পুরোপুরি শুকনো করে নেওয়া জরুরি।

এরপর প্রতিটি মরিচের বৃন্ত বা ডাঁটা ছাড়িয়ে নিতে হবে। বৃন্তসহ মরিচ রেখে দিলে তুলনামূলক দ্রুত শুকিয়ে নষ্ট হতে পারে। বৃন্ত ছাড়ানো মরিচগুলো একটি ঢাকনাযুক্ত পাত্রে রাখতে পারেন। পাত্রের নিচে আগে একটি নরম কাপড় বিছিয়ে দিন। মরিচগুলো রাখার পর পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করে সেটি আবার একটি নরম কাপড় দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। এভাবে রাখলে কাঁচা মরিচ বেশ কিছুদিন তাজা থাকতে পারে।

অ্যালুমিনিয়াম পাতেও রাখা যায়

কাঁচা মরিচ সংরক্ষণের আরেকটি সহজ উপায় হলো অ্যালুমিনিয়াম পাত ব্যবহার করা। এ ক্ষেত্রে প্রথমে মরিচের বৃন্ত ছাড়িয়ে নিতে হবে। এরপর অ্যালুমিনিয়াম পাতের মধ্যে মরিচগুলো রেখে দুই দিক ভালোভাবে মুড়ে দিতে হবে। তারপর সেটি ফ্রিজে রেখে দিন। এতে মরিচের আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে এবং সহজে নষ্ট হওয়ার আশঙ্কাও কমে।

এ ছাড়া বায়ুরোধী প্লাস্টিকের পাত্রের নিচে শোষক কাগজ বিছিয়েও কাঁচা মরিচ রাখা যায়। পাত্রে মরিচ রাখার আগে সেগুলো ভালোভাবে শুকিয়ে এবং বৃন্ত ছাড়িয়ে নিতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করলে এই পদ্ধতিতেও এক সপ্তাহের বেশি সময় কাঁচা মরিচ তাজা রাখা সম্ভব।

আরও পড়ুন

বেশি মরিচ হলে বানিয়ে রাখুন মসলা

বাড়িতে যদি অনেকটা কাঁচা মরিচ থাকে এবং দ্রুত শেষ করার সুযোগ না থাকে, তাহলে মরিচ বেটে সংরক্ষণ করতে পারেন। ব্লেন্ড করার সময় সামান্য নুন এবং এক চামচ সর্ষের তেল অথবা ভিনিগার মিশিয়ে নিতে পারেন। এরপর কাঁচা মরিচের পেস্ট পরিষ্কার কাচের বয়ামে ভরে ফ্রিজে রাখুন।

নুন ও তেল সংরক্ষণে সহায়তা করে। এভাবে রাখা কাঁচা মরিচের পেস্ট এক থেকে দুই মাস পর্যন্ত ভালো থাকতে পারে। রান্নার সময় প্রয়োজন অনুযায়ী বয়াম থেকে নিয়ে ব্যবহার করা যাবে।

বর্ষায় কাঁচা মরিচ দ্রুত পচে গেলেও একটু সচেতনভাবে সংরক্ষণ করলেই এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। বাজার থেকে আনার পর ভালোভাবে শুকিয়ে নেওয়া, বৃন্ত ছাড়ানো এবং আর্দ্রতা থেকে দূরে রাখাই দীর্ঘদিন কাঁচা মরিচ সতেজ রাখার মূল কৌশল।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
সর্দি-কাশি থেকে ডেঙ্গু, বর্ষায় শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত 
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
বৃষ্টিতে ভিজেছেন? বর্ষায় সুস্থ থাকতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো
বর্ষায় সদর দরজার কাদা-দুর্গন্ধ দূর হবে সহজেই, কাজে লাগান এই উপায়