ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রুমমেটের সঙ্গে সুসম্পর্ক ও সদ্ভাব বজায় রাখার সহজ কৌশল

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
প্রতীকী ছবি

শিক্ষা কিংবা পেশাগত প্রয়োজনে অনেককেই নিজের চেনা ঘর এবং পরিবারের মায়া ছেড়ে হল বা মেসের জীবন বেছে নিতে হয়। জীবনের এই নতুন ধাপে সবকিছুই নিজেকে সামলাতে হয়—বিছানা গোছানো থেকে শুরু করে অসুস্থতায় একা থাকা পর্যন্ত।

এই নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে রুমমেটের সঙ্গে সম্পর্ক। রুমমেটের সঙ্গে বনিবনা না হলে হোস্টেল জীবন বিষাদময় হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক সমঝোতা, শ্রদ্ধা এবং কিছু ছোটখাটো অভ্যাসের পরিবর্তন এই সম্পর্ককে আনন্দময় করে তুলতে পারে।

মেন্টাল হেলথ ফার্স্ট এইডের মাস্টার ট্রেইনার ডা. নাজিয়া হকের মতে, হলে ওঠার আগে থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া জরুরি। সেখানে বিভিন্ন পরিবার এবং আর্থ-সামাজিক পরিবেশ থেকে আসা মানুষের সঙ্গে থাকতে হয়, তাই সবার মতের মিল হবে না—এটি আগে থেকেই মেনে নিতে হবে।

রুমমেটের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হওয়া এবং বিপদে এগিয়ে আসার মানসিকতা থাকলে বিবাদের আশঙ্কা কমে যায়। বিশেষ করে রুমমেটের অসুস্থতায় পাশে থাকা কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস ভাগ করে নেওয়ার মতো ছোট উদ্যোগগুলো সম্পর্কের ভিত মজবুত করে।

হল বা হোস্টেল জীবনকে সুন্দর ও স্মৃতিময় করতে ক্যারিয়ার বিষয়ক পরামর্শদাতারা কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

প্রথমত, রুমমেটদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং অহেতুক ইগো বা অহংকার দূরে রাখা প্রয়োজন।

দ্বিতীয়ত, ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা এবং সিনিয়র-জুনিয়র সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। বড়দের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করলে হোস্টেলের পরিবেশ ইতিবাচক থাকে।

এছাড়া যেহেতু একটি কক্ষ বেশ কয়েকজনের সঙ্গে ভাগ করে নিতে হয়, তাই ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা বাঞ্ছনীয়। নিজের অগোছালো স্বভাব যেন অন্যের বিরক্তির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজের কাজ নিজে করার অভ্যাস করা এবং অন্যের ওপর নির্ভরশীল না হওয়াও হোস্টেল জীবনে সফলভাবে মানিয়ে নেওয়ার অন্যতম শর্ত।

মূলত পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা এবং সহমর্মিতাই পারে একটি অপরিচিত কক্ষকে আপন ঘরে রূপান্তর করতে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
আজ চকলেট দিবস
শিশু থেকে প্রাপ্তবয়স্ক—চকলেট পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
আজ চকলেট দিবস
আরও পড়ুন
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা