ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

শীতকালে দাঁতের সংবেদনশীলতা ও সুরক্ষায় করণীয়

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
প্রতীকী ছবি

শীতের ঠান্ডা আবহাওয়ায় অনেকেরই দাঁত শিরশির করা বা সংবেদনশীলতার সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত পানি পান না করার ফলে মুখের শুষ্কতা এবং লালা নিঃসরণ কমে যাওয়া এর অন্যতম কারণ। দাঁতের এনামেল ক্ষয় হলে বা মাড়ি সরে গিয়ে শিকড় উন্মুক্ত হয়ে পড়লে ঠান্ডা পানি বা বাতাসের সংস্পর্শে তীব্র ব্যথার সৃষ্টি হয়।

এই সমস্যা নিয়ন্ত্রণে দিনে দুবার নরম ব্রাশ দিয়ে ধীরে ধীরে দাঁত মাজার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

যাঁদের সংবেদনশীলতার সমস্যা আছে, তারা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

শীতকালীন দাঁতের সমস্যা এড়াতে ঠান্ডা পানির বদলে কুসুম গরম পানি দিয়ে কুলি করা এবং মুখ ধোয়া বেশ কার্যকর। এছাড়া মাড়ির প্রদাহ ও জীবাণু কমাতে সপ্তাহে কয়েকবার কুসুম গরম লবণ-পানিতে গার্গল করা যেতে পারে।

আরও পড়ুন

বাইরে হাঁটাহাঁটি বা দৌড়ানোর সময় সরাসরি মুখ দিয়ে শ্বাস না নিয়ে নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করলে দাঁতের স্নায়ু ঠান্ডার হাত থেকে রক্ষা পায়।

সেই সঙ্গে চিনিজাতীয় খাবার কমিয়ে ফাইবারযুক্ত শীতকালীন ফল ও সবজি খাদ্যতালিকায় রাখা মাড়ি ও দাঁতের স্বাস্থ্যের জন্য জরুরি।

বছরের অন্তত একবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান দিতে পারে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
আজ সিঙ্গেল দিবস
কারও জীবনে ভালোবাসার মানুষটি পাশে আছে, আবার কেউ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন।
আজ সিঙ্গেল দিবস
ভুল মানুষ, তবুও বারবার প্রাক্তনকে মনে পড়ে কেন
সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন আগে। জীবনও নিজের মতো এগিয়ে চলছে। আপনি জানেন, মানুষটি আপনার জন্য সঠিক ছিলেন না।
ভুল মানুষ, তবুও বারবার প্রাক্তনকে মনে পড়ে কেন
একা বাড়িতে হঠাৎ বুকে ব্যথা হলে যা করবেন 
হঠাৎ বুকে ব্যথা বা চাপ অনুভব হলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। এটি হৃদরোগের বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে, যার মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও রয়েছে।
একা বাড়িতে হঠাৎ বুকে ব্যথা হলে যা করবেন 
আরও পড়ুন
টুথব্রাশে দাঁত মাজতেই মুখে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক? যা বলছে গবেষণা 
জেনে নিন দাঁতের যত্নের উপকারীতা
গ্রামীণ কাঠকয়লা-নিমের ডাল, দাঁতের যত্নে কোনটি বেশি উপকারী?
চল্লিশ পেরোলেই দাঁতের যত্নে বাড়তি সতর্কতা, না হলে বাড়তে পারে বিপদ