ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পয়সা খরচ না করেও বন্ধুর মন ভালো করা যায়

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
প্রতীকী ছবি

টাকা খরচ করলেই কি শুধু বন্ধুর মন জয় করা যায়? হয়তো না। বন্ধুত্বের আসল গভীরতা লুকিয়ে থাকে একে অপরের পাশে থাকা এবং সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নেওয়ার মাঝে।

সাম্প্রতিক এক পরামর্শে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বন্ধুর বিপদে পাশে থাকা যেমন জরুরি, তেমনি স্বাভাবিক সময়েও তাকে সঙ্গ দেওয়া এবং সময় কাটানো সমান গুরুত্বপূর্ণ।

বিশেষ করে কর্মব্যস্ত জীবনে প্রবেশের পরও যদি এই চর্চা ধরে রাখা যায়, তবে বন্ধুত্ব আজীবন সজীব থাকে।

বন্ধুকে খুশি করার জন্য সবসময় দামি উপহারের প্রয়োজন হয় না। এক পয়সা খরচ না করেও আজীবন মনে রাখার মতো স্মৃতি উপহার দেওয়া সম্ভব।

যেমন—কোনো খোলা মাঠে এক সুন্দর বিকেল একসঙ্গে কাটিয়ে তার মন ভালো করে দেওয়া যায়। এছাড়া বন্ধুর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে তার গঠনমূলক প্রশংসা করা যেতে পারে।

বন্ধুর খুশির খবরে যেমন আনন্দিত হওয়া প্রয়োজন, তেমনি তার দুঃখের দিনে সহমর্মিতা প্রকাশ করাও একজন প্রকৃত বন্ধুর দায়িত্ব।

আরও পড়ুন

তবে কেবল ভালো কথা বলাই নয়, বন্ধুর যদি কোনো জায়গায় আত্মোন্নয়নের সুযোগ থাকে, তবে সেটিও তাকে সহজভাবে বুঝিয়ে বলা উচিত।

বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে একসঙ্গে সাইকেল চালানো, বাসায় বসে কোনো সিনেমা দেখা কিংবা দুজনে মিলে রান্না করার মতো সাধারণ কাজগুলো দারুণ ভূমিকা রাখে।

অল্প সময়ে এবং কোনো বাড়তি খরচ ছাড়াই এসব ছোট ছোট পদক্ষেপ বন্ধুর প্রতি আপনার ভালোবাসা ও গুরুত্ব প্রকাশ করে। মূলত উপহারের চেয়েও বন্ধুর কাছে তার প্রিয় মানুষের সান্নিধ্য এবং আন্তরিকতাই বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধনী হতে না পারার ৬ কারণ
সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।
ধনী হতে না পারার ৬ কারণ
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
কথা বলতে গিয়ে হঠাৎ জিভ জড়িয়ে যাওয়া কিংবা একই ধরনের কঠিন শব্দ দ্রুত উচ্চারণ করতে গিয়ে বারবার ভুল করা—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে। ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়। শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে। গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়। আরটিভি/এসআর  
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
শৈশবের কত স্মৃতিই না জড়িয়ে থাকে একটি ছোট্ট টেডি বিয়ারের সঙ্গে! কখনো ঘুমের সঙ্গী, কখনো ভয় কাটানোর বন্ধু, আবার কখনো মন খারাপের দিনে একটুখানি স্বস্তি।
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
সারাদিনের ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই ভরসা করেন এনার্জি ড্রিংকের ওপর।
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
আরও পড়ুন
মুখ খুলতে শুরু করেছেন তাহসিফের ‘বন্ধু’ দীপ, প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য
তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে বাসা থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী
‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম মূল্যবান উন্নয়ন সহযোগী জাপান’
নতুন বন্ধু বানানোর দিন আজ