ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
পোষা বিড়ালের প্রস্রাবের দুর্গন্ধ দূর করতে নিয়মিত লিটার বাক্স বা প্রস্রাবের জায়গা পরিষ্কার রাখা জরুরি। ছবি: সংগৃহীত

পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়। বিশেষ করে সোফা, গালিচা বা ঘরের কোনো কোণে প্রস্রাব করার পর প্রথমে তা টের না পাওয়া গেলেও পরে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ।

অনেক সময় নিয়মিত ঘর পরিষ্কার করার পরও সেই গন্ধ পুরোপুরি দূর হয় না। এতে বাড়ির মানুষ অভ্যস্ত হয়ে গেলেও অতিথিদের জন্য বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

তবে কিছু সহজ উপায়ে পোষা বিড়ালের প্রস্রাবের দুর্গন্ধ কমানো যায়।

এনজাইমযুক্ত গন্ধনাশক ব্যবহার করতে পারেন

বিড়ালের প্রস্রাবের গন্ধ দূর করতে এনজাইমযুক্ত গন্ধনাশক (Enzyme Based Cat Litter Deodorizer) ব্যবহার করা যেতে পারে। এতে থাকা বিশেষ ধরনের উৎসেচক বিড়ালের মূত্রে থাকা প্রোটিন ও ইউরিক অ্যাসিড ভেঙে দিতে সাহায্য করে। ফলে দুর্গন্ধও কমে।

বিড়াল সাধারণত যে জায়গায় প্রস্রাব করে, সেখানে এটি ছড়িয়ে দেওয়া যায়। এর নিজস্ব গন্ধ খুব তীব্র নয়, তাই বিড়ালেরও সাধারণত অস্বস্তি হওয়ার কথা নয়।

সোফা বা গালিচায় প্রস্রাব করলে

অনেক সময় বিড়াল সোফা কিংবা গালিচায় প্রস্রাব করে। এমন হলে পানির সঙ্গে সাদা ভিনিগার মিশিয়ে আক্রান্ত স্থানে স্প্রে করা যেতে পারে।

এরপর ভেজা জায়গায় বেকিং সোডা ছড়িয়ে দেওয়া যায়। এটি দুর্গন্ধ কমাতে সাহায্য করে। বিড়ালের প্রস্রাবের জায়গাতেও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।

লিটার বাক্স বা প্রস্রাবের জায়গা নিয়মিত পরিষ্কার করুন

বিড়ালের লিটার বাক্স বা প্রস্রাবের জায়গা নিয়মিত পরিষ্কার করা জরুরি। বিশেষ করে বর্ষাকালে ঘরের পরিবেশ স্যাঁতসেঁতে থাকায় দুর্গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়তে পারে।

তাই প্রয়োজন হলে বিড়ালের প্রস্রাব ও মলত্যাগের জায়গা দিনে দুবার পরিষ্কার করা যেতে পারে। এতে ঘরে দুর্গন্ধ জমে থাকার সুযোগ কমবে।

গন্ধ দূর করতে নিয়মিত পরিষ্কারই গুরুত্বপূর্ণ

পোষা বিড়াল থাকলে শুধু ঘর পরিষ্কার করলেই হবে না, বিড়াল যেখানে নিয়মিত প্রস্রাব করে সেই জায়গাগুলোর দিকেও নজর দিতে হবে। দ্রুত জায়গাটি পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী গন্ধ কমানোর উপকরণ ব্যবহার করলে ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়া অনেকটাই কমানো সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়