ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
নিয়মিত চা পানকারীদের হৃদস্বাস্থ্যে ইতিবাচক প্রভাবের ইঙ্গিত পেয়েছে একটি গবেষণা। ছবি: সংগৃহীত

প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন, তাদের হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার ঘটনা চা পান না করা মানুষের তুলনায় কম ছিল।

তবে গবেষণাটি চা পান করলেই হৃদরোগ প্রতিরোধ হয়—এমন প্রমাণ দেয়নি। চা পানকারীদের অন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাসও এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে।

গবেষণায় যা পাওয়া গেছে

গবেষণাটিতে মধ্যবয়সী ও বয়স্ক ৬ হাজার ৫০৮ জন মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণা শুরুর সময় তাদের কারও হৃদ্‌রোগ ছিল না।

অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ১৩ শতাংশ জানিয়েছিলেন, তারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন। অন্যদিকে প্রায় ৫১ শতাংশ দিনে এক কাপ বা তার বেশি কফি পান করার কথা জানিয়েছিলেন।

প্রায় ১১ বছর ধরে তাদের স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করা হয়।

ধমনিতে চর্বির আস্তরণ কম গতিতে জমেছে

গবেষণায় দেখা যায়, যারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করতেন, তাদের হৃদযন্ত্রের ধমনিতে চর্বি ও অন্যান্য উপাদান জমে আস্তরণ তৈরি হওয়ার গতি তুলনামূলক ধীর ছিল।

চা পান না করা ব্যক্তিদের সঙ্গে তুলনা করে গবেষকেরা দেখেছেন, নিয়মিত চা পানকারীদের হৃদরোগজনিত বিভিন্ন ঘটনার হারও কম ছিল।

হৃদরোগ, স্ট্রোক ও মৃত্যুঝুঁকি ২৯ শতাংশ কম

গবেষণায় প্রতিদিন অন্তত এক কাপ চা পানকারীদের মধ্যে হৃদযন্ত্রে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যা এবং হৃদরোগে মৃত্যুর ঘটনা ২৯ শতাংশ কম দেখা গেছে।

তবে একই ধরনের উপকার কফি পানকারীদের মধ্যে দেখা যায়নি।

শুধু চাকেই কৃতিত্ব দেওয়া যাচ্ছে না

গবেষকেরা বয়স, শরীরের ওজন ও ধূমপানের অভ্যাসসহ ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন। এরপরও গবেষণার ফলাফল থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে চা পান করাই হৃদ্‌রোগের ঝুঁকি কমিয়েছে।

কারণ নিয়মিত চা পান করা মানুষের জীবনযাপন বা অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসও এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে।

তাই গবেষণাটি চা পান ও তুলনামূলক ভালো হৃদস্বাস্থ্যের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিলেও, চা হৃদ্‌রোগ প্রতিরোধ করে—এমন সরাসরি প্রমাণ দেয় না।

সূত্র: হার্ভার্ড

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক রাইড শেয়ারিং। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা।
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
শীত এলেই বাজারে বাড়ে ফুলকপির চাহিদা। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিটি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় অনেকেই বুঝতে পারেন না কোনটি তাজা আর কোনটি বাসি।
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
আরও পড়ুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা