ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে আরও ৫৮ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চতুর্থ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানায়, চতুর্থ দিনে ৭০টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এতে ৫৩টি মঞ্জুর ও ১৭টি নামঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ২০৪ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

গত সোমবার (১২ জানুয়ারি) রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে মোট ৭১টি আপিল শুনানি হয়। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ২৫টি আপিল না মঞ্জুর হয়। অপর চারটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে।

আগের দিন রোববার (১১ জানুয়ারি) ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অপর সাতটি আবেদন না-মঞ্জুর হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

আর গত শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এর মধ্যে একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর করা হয়।

আরও পড়ুন

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী—

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি।
প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন।
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
আরও পড়ুন
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম ও প্রতীক
নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি
দুপুরে ইসির বৈঠক