ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গণভোটে ‘না’ জিতলে যে লাউ সেই কদু হবে: বদিউল আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
ড. বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে যে লাউ সেই কদু হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংষ্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্য পরিষদের সদস্য এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে সিলেট নগরীর একটি হোটেলে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শিরোনামে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের দেশে দুর্বৃত্তায়ন হয় রাজনৈতিক নেতাদের কারণে। দেশের পরিচ্ছন্ন রাজনৈতিক এবং নির্বাচন অঙ্গনের ‘জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

আয়োজিত সংলাপে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাৎ করেছেন। 
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
আরও পড়ুন
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’
গণভোটের ইস্যুতে ১১ দলের নতুন কর্মসূচি
‘গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরিণতি ভোগ করতে হবে সরকারকে’
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ